Dhaka ০৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

সালমানকে হত্যা করতে ২৫ লাখের চুক্তি, পাকিস্তান থেকে আসে অস্ত্র

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
  • ২ Time View

অনলাইন ডেস্ক : একাধিকবার হত্যার হুমকি পেয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। মাসখানেক আগেই তার বাড়িতে একটি হামলার ঘটনা ঘটে। যে হামলায় নিজেদের জড়িত থাকার দায় স্বীকার করে বিষ্ণোই গ্যাং।

ভাইজানের বাড়িতে কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় দুই অজ্ঞাত ব্যক্তি। এরপরই অভিযানে নামে পুলিশ। গ্রেপ্তার করে কয়েকজনকে। তাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, সালমানকে হত্যা করতে ২৫ লাখ রুপির চুক্তি করেছিলেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাতে জানা যায়, পাঁচজন অভিযুক্তের নামে নতুন চার্জশিট পেশ করেছে মুম্বাই পুলিশ। যারা কিনা সালমানকে হত্যার নীল নকশা করেছিলেন। তাদের জেরা থেকেই প্রকাশ্যে আসছে হাড়হিম হওয়া নানা তথ্য।

মুম্বাই পুলিশ জানিয়েছে, এই অভিযুক্তরা বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অন্যান্য অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে। চার্জশিটে জানানো হয়, ভাইজানকে হত্যা করতে বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে ২৫ লাখ রুপির চুক্তি হয়েছিল অভিযুক্তদের সঙ্গে।

জানা যায়, বলিউডের এই সুপারস্টারকে হত্যার পরিকল্পনা হয় ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত। পুলিশি তদন্তে উঠে এসেছে যে, পাকিস্তান থেকে এই গ্যাং বিভিন্ন ধরনের অস্ত্র এনেছে এবং আরও আনানোর পরিকল্পনা ছিল, যারমধ্যে রয়েছে একে৪৭, একে৯২, এম১৬ রাইফেল, তুরস্কের বিখ্যাত জিগানা পিস্তল ইত্যাদি। এই জিগানা পিস্তল দিয়েই ২০২২ সালের ২৯ মে পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালাকে হত্যা করা হয়েছিল।

পুলিশ আরও জানিয়েছে, সালমানকে ঘিরে এবার করা হয়েছিল বড় ধরনের ষড়যন্ত্র। তাঁর গতিবিধির ওপর নজর রাখতে নিয়োগ দেওয়া হয়েছিল ৬০-৭০ জনকে। সালমান যেখানে যেতেন সেখানেই তাকে অনুসরণ করত তারা। এ তারকাকে হত্যা করতে যাদের নিযুক্ত করা হয়েছিল তাদের বয়স ১৮ বছরের নিচে। যারা অপেক্ষায় ছিল গুলি চালানোর হুকুম আসার।

উল্লখ্য, গত ১৪ এপ্রিল সালমানের বাড়ির সামনে গুলি চালায় দুবৃর্ত্তরা। এ ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে সাফল্য পায় ভারতীয় পুলিশ। গ্রেপ্তার করে গুলি ছোড়া ওই দুই ব্যক্তিকে। পরে এ ঘটনায় জড়িত আরও দুই জন ধরা পড়ে। এবার গ্রেফতারকৃতদের তালিকায় যোগ হয়েছে আরও একজন।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

সালমানকে হত্যা করতে ২৫ লাখের চুক্তি, পাকিস্তান থেকে আসে অস্ত্র

Update Time : ০৭:৪৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪