Dhaka ১১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

পরীমণির অপদস্থ, আজও ভোলেননি তিশা

  • Reporter Name
  • Update Time : ১২:৪২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
  • ৩ Time View

অনলাইন ডেস্ক : বছরখানে আগে চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুক আইডি থেকে অভিনেত্রী তানজিন তিশা ও সুনেরাহ বিনতে কামালের আপত্তিকর কিছু ভিডিও প্রকাশ হয়। পুরো ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

কীভাবে রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই ভিডিওগুলো ছড়িয়ে পড়ে, সে বিষয়ে নীরব ছিলেন এই নায়ক। তবে অনেকেই দাবি করেন, রাজের সাবেক স্ত্রী পরীমণির হাত ছিল এসবের পেছনে। তিনিই হয়তো ভিডিওটি প্রকাশ করেছেন।

এই ঘটনার রেশ ধরে পরীমণি ও তানজিন তিশার সম্পর্কে অবনতি ঘটে। দু’জনের মধ্যে কথা বলা এমনকি মুখ দেখাও বন্ধ হয়ে যায়।

তবে সম্প্রতি রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে একত্রিত হয়েছিলেন এই দুই অভিনেত্রী। চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে দুজনেই হেঁটেছেন একমঞ্চে।

তিশাকে ভালোবেসে রাজকে কথা শোনালেন পরীমণি!

সেখানে কি কথা হয়েছে তিশা-পরীর মাঝে? অনুষ্ঠানে উপস্থিত অনেকেই জানিয়েছেন, দুই নায়িকাকে ‘হাই-হ্যালো’ করতে দেখা গেছে। তবে দীর্ঘ কোনো আলাপ হয়নি।

বিষয়টি নিয়ে একটি সংবাদমাধ্যমে কথা বলেছেন তানজিন তিশা। যেখানে তিনি জানিয়েছেন, পরীমণি বিগত দিনে যেভাবে অপদস্থ করেছেন তা ভুলে যাননি।

এই অভিনেত্রী বলেন, ‘তার সঙ্গে দ্বন্দ্ব মিটমাটের কিছু নেই। তার সঙ্গে কথা বলারও দরকার নেই। সে বিগত দিনে আমাদেরকে যেভাবে অপদস্থ করেছে, তা ভোলার নয়।’

মঞ্চে পরীমণির সঙ্গে কথা হয়েছিল কি না এমন প্রশ্নে তিশা বলেন, ‘মঞ্চের পেছনে এসে সে আমার হাত ধরেছিল। তখন হাই-হ্যালো না বলার কিছু নেই।’

এর আগে একই মঞ্চে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের সঙ্গেও দেখা হয় পরীর। তার সঙ্গেও অভিনেত্রীর সম্পর্ক ভালো ছিল না। তবে এদিন দুজনকেই হাসিমুখে কথা বলতে দেখা গেছে।

এ বিষয়ে মিম বলেন, ‘অনুষ্ঠানে হঠাৎ করে এসেই পরী আমাকে জড়িয়ে ধরে। এরপর পূর্বের সব ঘটনা ভুলে যেতে অনুরোধ করে। সবকিছুর জন্য সরি বলছিল। মানুষমাত্রই তো ভুল হয়, তাই আমিও ক্ষমা করে দিয়েছি।’

তবে মিমকে সরি বলার ঘটনা অস্বীকার করেছেন পরী। তিনি বলেন, ‘আমি তাকে সরি বলেছি, এমন কথা কখন হলো? কে শুনেছে? কেউ বলতে পারবে? এটা কি স্বপ্নে হয়েছে? এ তো দেখছি সেই স্বপ্নে খাবার খাওয়া ঘটনার মতো।’

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

পরীমণির অপদস্থ, আজও ভোলেননি তিশা

Update Time : ১২:৪২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪