Dhaka ১১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

৫০ টাকা আয় দিয়ে শুরু, এখন ১০৪ কোটির মালিক নেহা

  • Reporter Name
  • Update Time : ১০:১১:২৯ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪
  • ২ Time View

অনলাইন ডেস্ক : ছোট থেকেই দারিদ্রের সঙ্গে সংগ্রাম করে বড় হয়েছেন। জীবনে প্রত্যাখ্যান এসেছে বারবার। তারপরও ভেঙে না পড়ে লড়াই করে গিয়েছেন। বছর কয়েক আগেও যাকে নিয়ে কোনো উন্মাদনা ছিল না, এখন সেই তিনিই বি-টাউনের অন্যতম নাম। বলা হচ্ছে বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কড়ের।

তার জনপ্রিয়তার শিখরে পৌঁছানোর কাহিনি অনেকেরই অজানা। তবে নেহার কিছু সাক্ষাৎকার শুনলেই তার সংগ্রামের গল্প জানা যায়। সংসার চালাতে প্রতিদিন সকাল হলেই শিঙাড়া নিয়ে বেরিয়ে পড়তেন নেহার বাবা। সেই টাকায় কোনো রকমে টেনেটুনে সংসার চলত তাদের।

মাত্র ৫০ টাকা আয় দিয়ে জীবন শুরু করেছিলেন নেহা। বয়স তখন মাত্র চার। সংসার-দুনিয়ার লড়াই বোঝার মতো ক্ষমতা ছিল না। তবুও ওই বয়সেই নেহা বুঝতে পেরেছিলেন বাবার কষ্ট।

১৬ বছর বয়সে স্কুলে পড়ার সময়ই নেহা উপলব্ধি করে এভাবে জীবন কাটানো যাবে না। দিল্লি থেকে পাড়ি দেন মুম্বাইয়ে। ঠিক করেন, গানের জগতেই নিজেকে প্রতিষ্ঠা করবেন। কিন্তু সেই স্বপ্ন প্রথমেই ধাক্কা খায় ‘ইন্ডিয়ান আইডল’ নামে এক জনপ্রিয় গানের প্রতিযোগিতার অনুষ্ঠানে। অডিশন থেকেই বাদ পড়েন নেহা।

তবে থেমে যাননি কখনোই। নিজেকে প্রতিদিন তৈরি করেছেন। অপেক্ষায় ছিলেন শুধু সুযোগের। সেই সুযোগ আসে সঙ্গীত পরিচালক প্রীতমের হাত ধরে। সাইফ আলি খান, দীপিকা পাড়ুকোন অভিনীত ‘ককটেল’ সিনেমায় একটি গান গাওয়ার সুযোগ পান নেহা।

নেহার গাওয়া ‘সেকেন্ড হ্যান্ড জওয়ানি…’ নিমেষে মানুষের মনে দাগ কেটে ফেলে। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক সঙ্গীত পরিচালক তার দরজায় টোকা দিয়েছেন। নেহার ঝুলিতে হিট গানের সংখ্যা নেহাত কম নয়। মূলত তার গাওয়া ‘পার্টি সং’ বেশি জনপ্রিয়। নেহার ‘ব্লু হ্যায় পানি পানি’ হোক বা ‘আয়াও রাজা’ কিংবা ‘কালা চশমা’— যে কোনও পার্টিতে এই সব গান ঘুরিয়ে ঘুরিয়ে চলে।

যে ‘ইন্ডিয়ান আইডল’ থেকে একদিন প্রত্যাখ্যাত হয়েছিলেন, সেই শোয়েই এখন বিচারক নেহা। নেহার জীবন পাল্টে গিয়েছে। ৫০ টাকা রোজগার দিয়ে শুরু করা নেহা এখন কোটিপতি। এক কামরার ঘরে বড় হওয়া নেহা এখন থাকেন দেড় কোটি টাকা মূল্যের বিলাসবহুল ফ্ল্যাটে। গাড়ি, বাড়ি— কী নেই এখন তার। এখন নেহার সম্পত্তির পরিমাণ ১০৪ কোটি টাকা।

২০২০ সালে নতুন জীবনে পা দিয়েছেন নেহা। বিভিন্ন সাক্ষাৎকারে নেহা তার জীবনের গল্প শেয়ার করে নিয়েছেন। কীভাবে ধীরে ধীরে নিজের স্বপ্ন তিনি বুনেছেন, তা বলেছেন।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

৫০ টাকা আয় দিয়ে শুরু, এখন ১০৪ কোটির মালিক নেহা

Update Time : ১০:১১:২৯ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪