Dhaka ০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

বিয়ের জন্য কেমন পাত্র খুঁজছেন, জানালেন মোনালিসা

  • Reporter Name
  • Update Time : ১২:৩৭:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪
  • ৩ Time View

অনলাইন ডেস্ক : একসময়ের টিভি পর্দার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মোজেজা আশরাফ মোনালিসা। যার হাসিতে মুগ্ধ হতেন হাজারো তরুণ-যুবক। ক্যারিয়ারে সাফল্যের চূড়ায় থাকাকালীন সময়ে ২০১২ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কপ্রবাসী ফাইয়াজ শরীফকে বিয়ে করেন তিনি।

বিয়ের পর ২০১৩ সালে স্বামীর সঙ্গে নিউইয়র্ক চলে যান মোনালিসা। সেখানে গিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা চ্যানেল টাইম টিভির প্রোগ্রাম প্রধান হিসেবে কাজ করেন।

বিয়ের পর স্বামীকে নিয়ে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে থীতু হলেও মোনালিসার সেই সংসার সুখের হয়নি। মাত্র বছরখানেকের মাথায় আলাদা হয়ে যান এই দম্পতি। এরপর আর নতুন করে সংসার বাঁধেননি মোনালিসা। বিগত বছরগুলোতে যুক্তরাষ্ট্রেই বেশি সময় কাটিয়েছেন তিনি। এর মাঝে সময় সুযোগ হলে কখনো এসে থেকে গেছেন বাংলাদেশে।

সম্প্রতি আবারও ঢাকায় এসেছেন টিভিপর্দার একসময়ের জনপ্রিয় এই তারকা। সময় কাটাচ্ছেন পারিবারিক আবহে। যেখানে নতুন করে ঘুরেফিরে একটা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে তাকে। আর সেই প্রশ্ন হচ্ছে, কবে বিয়ে করবেন মোনালিসা?

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন এই তারকা। জানিয়েছেন, মনের মতো কাউকে পাচ্ছেন না বলেই বিয়ের সিদ্ধান্ত নিতে পারছেন না। তবে তেমন কাউকে পেলে বিয়ের সিদ্ধান্ত নেবেন।

বিয়ের জন্য কেমন পাত্র খুঁজছেন সেটাও জানিয়েছেন এই অভিনেত্রী। মোনালিসার ভাষায়, ‘যার সঙ্গে আমার বোঝাপড়া ভালো হবে, আমাকে সম্মান করবে, ভালোবাসবে, আমাকে ও সম্পর্কের মূল্য দেবে….।’

এর আগে নিজেকে সিঙ্গেল বলে দাবি করেন মোনালিসা। তিনি বলেন, ‘এটা আমার ভক্তদের শুনে খুশি হওয়া উচিত। যদি কেউ এটা জেনে খুশি হয়, বা চেষ্টা করে তাহলে আমার খারাপ লাগবে না। এখানে খারাপ কিছু নেই। কারণ প্রেম-ভালোবাসা খুব সুন্দর একটা জিনিস। যেটা বর্তমানে একদম নেই বললেই চলে।’

নতুন কাজে ফেরা প্রসঙ্গে মোনালিসা জানিয়েছেন, তার প্রতি দর্শকের প্রত্যাশার দিকটি বিবেচনা করেই কাজ করতে চান। তবে এখনই সেটা নিয়ে খোলাখুলি কিছু বলতে নারাজ তিনি।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

বিয়ের জন্য কেমন পাত্র খুঁজছেন, জানালেন মোনালিসা

Update Time : ১২:৩৭:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪