Dhaka ০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

সাড়ে চারশ কোটির নেকলেস গলায় প্রিয়াঙ্কা

  • Reporter Name
  • Update Time : ১২:৩৬:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪
  • ৪ Time View

অনলাইন ডেস্ক : ইতালির বিলাসবহুল ফ্যাশন সংস্থা বুলগারির একটি অনুষ্ঠানে যোগ দিতে রোমে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সেই অনুষ্ঠানে বুলগারির নতুন অমূল্য কিছু গয়না ও ঘড়ির কালেকশন প্রতমবারের মতো জনসমক্ষে আনা হয়েছে। তাদের এই বিশেষ কালেকশনের প্রতিটির মূল্য আকাশছোঁয়া।

প্রিয়াঙ্কার পাশাপাশি অনুষ্ঠানে হাজির ছিলেন অ্যানি হ্যাথওয়ে, লিউ ইফিইয়ের মতো অভিনেত্রীরাও। অনুষ্ঠানে অন্যান্য অভিনেত্রীদের উপস্থিতি থাকলেও প্রিয়াঙ্কার সাজ নজর কেড়েছে সকলের।

সাদা-কালো গাউনে প্রিয়াঙ্কা ক্যামেরাবন্দি হয়েছেন মোহময়ী রূপে। চুলের নতুন কাট থেকে গলায় ১৪০ ক্যারাটের হিরের নেকলেস— প্রিয়ঙ্কার সাজ ছিল মুগ্ধ করার মতো।

বুলগারির ওয়েবসাইট অনুসারে, অনুষ্ঠানে প্রিয়াঙ্কার গলায় ছিল লেসোথো (আফ্রিকার একটি দেশ) থেকে আনা হীরা দিয়ে তৈরি ১৪০ ক্যারাটের অ্যাটার্না সার্পেন্টি নেকলেস।

বুলগারির তৈরি এত দামি হীরার এই নেকলেসটি আগে জনসমক্ষে প্রদর্শিত হয়নি। প্রিয়াঙ্কার গলাতেই প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছে।

জানা গেছে, এই নেকলেসটি তৈরি করতে সময় লেগেছে প্রায় ২৮০০ ঘণ্টা। যেখানে সেভেন পিয়ার শেপ কাটের হীরা ব্যবহার করা হয়েছে। নেকলেসটির বেস তৈরি হয়েছে প্ল্যাটিনাম দিয়ে।

পুরো নেকলেসটি তৈরি করতে ছোট-বড় মিলিয়ে প্রায় ৬৯৮টি হীরা ব্যবহার করা হয়েছে। নেকলেসটির মূল্য ৪৩ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে চারশ কোটি টাকা। প্রিয়াঙ্কা আকাশছোঁয়া মূল্যর নেকলেসটি গলায় দিয়ে ফটোশুট করেছেন।

নেকলেসের পাশাপাশি প্রিয়াঙ্কার নতুন লুকও বেশ পছন্দ হয়েছে ভক্তদের। বড় চুল নয়, কাঁধ অবধি ছোট চুলে নতুনভাবে নিজেকে আবিষ্কার করেছেন এই নায়িকা।

একইসঙ্গে তার পোশাকও ছিল চোখে পড়ার মতো। অফ শোল্ডার মনোক্রোম গাউনে রূপের দ্যুতি ছড়িয়েছেন দেশি গার্ল।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

সাড়ে চারশ কোটির নেকলেস গলায় প্রিয়াঙ্কা

Update Time : ১২:৩৬:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪