Dhaka ১১:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

এক মিনিটের ভিডিওতে ঝড় তুললেন মাহি

  • Reporter Name
  • Update Time : ১২:৫৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪
  • ২৫ Time View

অনলাইন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। যদিও সিনেমার থেকে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন তিনি। সম্প্রতি স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের পর নতুন করে অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী।

এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ১ মিনিটের একটি ভিডিওতে ঝড় তুললেন মাহি। যেখানে নায়িকাকে নতুনভাবে আবিষ্কার করেছেন ভক্তরা।

ব্যক্তিজীবনে বিচ্ছেদ, নির্বাচনে হারের পর মাহি নিজেকে নতুনভাবে প্রস্তুত করছেন। নিয়মিত জিমে যাচ্ছেন, বিভিন্ন অনুষ্ঠান-আয়োজনে অংশ নিচ্ছেন। তারই ধারাবাহিকতায় সম্প্রতি একটি ফটোশুটে অংশ নিয়ে মাত্র এক মিনিটের নাচের ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করেছেন।

যেই ভিডিওটি প্রকাশের ২০ ঘণ্টায় ৫০ লাখের মতো মানুষ দেখেছেন। একইসঙ্গে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন প্রায় দেড় লাখ মানুষ। যারা অধিকাংশই মাহির নতুন লুক, নাচের প্রশংসা করেছেন।

ভিডিও দেখে নেটিজেনরা বলছেন, মাহি ফুরিয়ে যাননি। তিনি আবারও ফিরবেন নতুনভাবে। ভক্তদের এমনসব প্রতিক্রিয়া মাহি নিজেও বেশ উপভোগ করেছেন। তিনি জানিয়েছেন, এখন থেকে নিজের প্রতি যত্ন নেবেন তিনি। একইসঙ্গে ভালো প্রজেক্ট পেলেই সিনেমাতে ফিরবেন। বুঝেশুনে কাজ করবেন।

উল্লেখ্য, মাহিকে সবশেষ দেখা গেছে শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমায়। যেখানে প্রথমবারের মতো পর্দায় শাকিবের মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি।

নায়িকার নতুন এই অবতার দর্শকরাও লুফে নিয়েছে। পাশাপাশি অভিনয়ের প্রশংসা করেছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

এক মিনিটের ভিডিওতে ঝড় তুললেন মাহি

Update Time : ১২:৫৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪