Dhaka ০৮:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ, সূচি দেখে নিন

  • Reporter Name
  • Update Time : ০২:৫৩:১৪ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪
  • ৩৪ Time View

অনলাইন ডেস্ক : বাংলাদেশে অনুষ্ঠিতব্য আইসিসি ওমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি। আসন্ন এই বিশ্বকাপে ‘বি’ গ্রুপে পড়েছে স্বাগতিক মেয়েরা। যেখানে নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ হিসেবে আছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও কোয়ালিফায়ার ২ থেকে উঠে আসা দল।

রোববার (৫ মে) দুপুরে রাজধানীর একটি অভিজাত হোটেলে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের সূচি ঘোষণা করা হয়। একই সঙ্গে টুর্নামেন্টের ট্রফিও উন্মোচন করেছে।

১০টি দলের অংশগ্রহণে এবারের আসরে সর্বমোট ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ৩ অক্টোবর শুরু হবে বিশ্বকাপ। ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ অক্টোবর। প্রস্তুতি ম্যাচের ভেন্যু বিকেএসপি। বিশ্বকাপের মূল ম্যাচগুলো হবে মিরপুর হোম অব ক্রিকেট ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্রাউন্ড ২’তে। উল্লেখ্য, বাংলাদেশের সবগুলো ম্যাচ হবে মিরপুর শের-ই-বাংলায়।

এবারের নারী বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলো হচ্ছে—বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ। এ ছাড়া বাকি দুই দলকে বাছাইপর্ব পেরিয়ে উঠে আসতে হবে।

বি গ্রুপ-বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, কোয়ালিফায়ার-২
বাংলাদেশের ম্যাচগুলোর সূচি

তারিখ প্রতিপক্ষ সময় ভেন্যু
৩ অক্টোবর কোয়ালিফায়ার-২ সন্ধ্যা ৭টা মিরপুর
৫ অক্টোবর ইংল্যান্ড সন্ধ্যা ৭টা মিরপুর
৯ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ বিকেল ৩টা মিরপুর
১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকা সন্ধ্যা ৭টা মিরপুর

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ, সূচি দেখে নিন

Update Time : ০২:৫৩:১৪ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪