Dhaka ০৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

মোহনপুরে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ১১:৫৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
  • ২১ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহীর মোহনপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই খালাতো ভাইবোনের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকালে মোহনপুরে জাহানাবাদ ইউনিয়ন অন্তর্গত খাড়তা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোহনপুরের খাড়তা গ্রামে রুবেল হোসেনের ছেলে রজব আলী (৫), তার খালাতো বোন ও নাটোরের লালপুর উপজেলার মুকুল হোসেনের মেয়ে কেয়া খাতুন (৫)।

জানা গেছে, মায়ের সাথে খালার বাড়িতে বেড়াতে যায় কেয়া খাতুন। আজ সকালে খালাতো ভাইয়ের সঙ্গে খেলাধুলার একপর্যায়ে তারা বাড়ির পাশের বাচ্চু হোসেনের লিজ নেওয়া সরকারি পুকুরে ডুবে যায়। পরে তাদের দুইজনকে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করা হয়।

স্থানীয়রা পুকুরে নেমে খুঁজতে থাকে। একপর্যায়ে পুকুরে ওই দুই শিশুকে অচতেন অবস্থায় পাওয়া যায়। তাদের উদ্ধার করে তাৎক্ষণিক মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুদের মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে মহানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মন্ডল বলেন, সাঁতার না জানার কারণে শিশু দুটি পানিতে ডুবে মারা গেছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শিশু দুটির মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

মোহনপুরে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

Update Time : ১১:৫৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪