Dhaka ০৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রাজশাহীতে ৬ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
  • ২২ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ী থেকে ৬ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ মো. এজাজুল হক ঝাবু (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তর করেছে জেলা ডিবি পুলিশ। গতকাল সোমবার রাত ৩টায় গোদাগাড়ী থানাধীন মাটিকাটা ক্যানেলপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এজাজুল হক ঝাবু রাজশাহী জেলার গোদাগাড়ী থানার দিয়ার মানিকচক গ্রামের মৃত: আব্দুল লতিফের ছেলে।মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান মো: রফিকুল আলম (অতিরিক্ত পুলিশ সুপার) ডিএসবি।

তিনি জানান, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মাটিকাটা ক্যানেলপাড়া গ্রামে পদ্মা নদীসংলগ্ন কলবাগানের মধ্যে দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কারবারি এজাজুল হক ঝাবুকে গ্রেপ্তার করা হয়। এসময় ঝাবুর ডান হাতে থাকা একটি সাদা রংয়ের প্লাস্টিকের বাজারের ব্যাগের মধ্যে রক্ষিত ১৩টি সাদা স্বচ্ছ পলিথিনে মুখ বন্ধ অবস্থায় বাদামি বর্ণের গুড়াপদার্থ অবৈধ মাদকদ্রব্য ৬ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

তিনি আরও জানান, তার অপর এক সহযোগী মাদক কারবারি মো: মুনিরুল ইসলাম (৪০) ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়। গ্রেপ্তার মাদক কারবারির বিরূদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রাজশাহীতে ৬ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

Update Time : ০৯:৩৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪