Dhaka ০১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

১০টি করে গাছ লাগানোর আহ্বান সাবিলা নূরের

  • Reporter Name
  • Update Time : ০৯:১৪:৩১ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪
  • ২৬ Time View

অনলাইন ডেস্ক : দেশে গরমের তীব্রতা বেড়েই চলেছে। অসহনীয় তাপদাহে ঢাকাসহ সারা দেশে মানুষের হাঁসফাঁস অবস্থা সৃষ্টি হয়েছে। এমন অবস্থায় পরিবেশের ক্ষতি ও তাপমাত্রা বৃদ্ধির কারণে অনেকেই পর্যাপ্ত গাছপালা ও বনায়ন না থাকাকে দায়ী করছে। ফেসবুকে বিভিন্ন ইভেন্ট তৈরি হচ্ছে। যেখানে সকলেরই এক স্লোগান, ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান।’

এবার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর তার ভক্তদের গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে আজ শনিবার (২০ এপ্রিল) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

যেখানে সাবিলা লিখেছেন, ‘আসুন, আমরা সবাই মিলে একটা উদ্যোগ নিই। নিজ নিজ এলাকায় অন্তত ১০টি করে গাছ লাগাই।’

তিনি আরও লিখেন, ‘আর এটাকে একটা ইভেন্টে পরিণত করি। পরিবার-বন্ধুবান্ধব সবাই একসাথে মিলিত হই। সেলফি/রিল/টিকটকে ট্রেন্ডিংয়ে নিয়ে আসি ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ এই ধরনের কোনো ইভেন্টকে। কেমন হবে বলুন তো?’

অভিনেত্রীর সেই পোস্টে ভক্তরাও ব্যাপক সাড়া দিয়েছেন। তারাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। একজন লিখেছেন, ‘খুব ভালো উদ্যোগ। এখন সবাই মিলে এগিয়ে এসে উদ্যোগটাকে বাস্তবায়ন করাটা খুব জরুরি।’ আরেকজন মন্তব্যে লিখেছেন, ভালো উদ্যোগ। ‌সবাইকে এই বিষয়ে সচেতন করা উচিৎ। খালি‌ যতগুলো স্থান আছে, সব জায়গায় গাছ লাগানো উচিত।’

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

১০টি করে গাছ লাগানোর আহ্বান সাবিলা নূরের

Update Time : ০৯:১৪:৩১ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪