Dhaka ০৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

রাজশাহীতে বিভাগীয় পেনশন মেলা আগামী শুক্রবার

  • Reporter Name
  • Update Time : ১১:১৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
  • ১১ Time View

সংবাদ বিজ্ঞপ্তি : দেশের সকল নাগরিকের অবসরকালীন সম্মানজনক জীবিকা, সামাজিক মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সর্বজনীন পেনশন স্কিম চালু করেছে সরকার। এ লক্ষ্যে সর্বজনীন পেনশন স্কিমের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ‘রাজশাহী বিভাগীয় পেনশন মেলা-২০২৪’ এর আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১৯ এপ্রিল) সকাল দশটায় নগরীর হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে এ মেলা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার শুভ উদ্বোধন ঘোষণা করবেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ সর্বজনীন পেনশন মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করবেন। মেলায় রাজশাহী বিভাগের বিভিন্ন দপ্তরের শতাধিক স্টল অংশ নেবে। মেলার স্টলসমূহে সর্বসাধারণের জন্য সর্বজনীন পেনশন স্কিমে সরাসরি রেজিস্ট্রেশনের সুযোগ রাখা হবে এবং একইসঙ্গে সর্বজনীন পেনশন স্কিমে অর্থ জমাদানের জন্য ব্যাংকের বুথ সুবিধাও থাকবে।

বেলা সাড়ে এগারোটায় রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রের অডিটোরিয়ামে সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালা শেষে মেলার সমাপনী অনুষ্ঠিত হবে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা

রাজশাহীতে বিভাগীয় পেনশন মেলা আগামী শুক্রবার

Update Time : ১১:১৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪