Dhaka ১২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

বাজতে চলেছে বিয়ের সানাই, সোহিনীর চেয়ে বয়সে কত ছোট শোভন

  • Reporter Name
  • Update Time : ১২:৩৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
  • ৫ Time View

অনলাইন ডেস্ক : সোহিনী-শোভনের প্রেম চর্চায় রীতিমতো মুখরিত টলিউড। এখন চর্চা বিয়ের পিঁড়িতে বসছেন এই জুটি। তাদের সম্পর্ক খুব বেশি দিনের নয়— দিনগুনলে একবছরও হবে না। এরই মধ্যে সোহিনী-শোভন তাদের সম্পর্ক সিলমোহর দিচ্ছেন।

জানা গেছে, খুব শিগগিরই তারা বিয়েও করে নেবেন। তবে সেটা কবে তা নিয়ে দুই তারকার কেউই মুখ খোলেননি।

গত বছর সোহিনী-শোভন দুজনেই ব্রেকআপের মতো ঘটনার মধ্য দিয়ে গেছেন। তাই প্রথম থেকেই এই সম্পর্ককে সবার আড়ালে রাখাই শ্রেয় বলে মনে করেছিলেন তারা। তবে প্রেমের খবর কখনই গোপন থাকে না। এক্ষেত্রেও সেটা হয়নি। শোভন-সোহিনীর প্রেমের খবর চাউর হয়ে যায়।

এদিকে সম্পর্কের শুরু থেকেই সোহিনী-শোভন বারবার কটাক্ষের শিকার হয়েছেন। সোহিনী যেহেতু শোভনের থেকে বয়সে বড়, তা নিয়ে সমালোচনার মুখেও পড়েছেন তারা। তবে এসব কিছুকে খুব একটা পাত্তা দিতে নারাজ এই জুটি।

এই মুহূর্তে শোভনের বয়স ৩১ বছর। তিনি জন্মেছিলেন ১৯৯৩ সালের ১ এপ্রিল। অপরদিকে উইকিপিডিয়া মতে সোহিনীর জন্ম ১৯৮৭ সালের ৬ মার্চ। হিসাব মতো তার বয়স ৩৭ বছর। এর মানে শোভন সোহিনীর চেয়ে ৬ বছরের ছোট। তবে বয়স কোনোভাবেই তাদের সম্পর্কের পথে বাধা হয়নি।

এর আগেও শোভন বয়সে বড় ইমন চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে ছিলেন। তাদের দীর্ঘ দিনের প্রেমের পরও শোভনের সঙ্গে ইমনের সম্পর্ক ভেঙে যায়। এরপর অবশ্য শোভন তার চেয়ে ছোট অভিনেত্রী স্বস্তিকা দত্তের সঙ্গে সম্পর্কে ছিলেন। তবে সেই সম্পর্ক ভেঙে যায়। এরপরই শোভন সম্পর্কে জড়ান সোহিনীর সঙ্গে।

গত বছর রণজয় বিষ্ণুর সঙ্গে সম্পর্ক ভাঙার পর যিশু সেনগুপ্তের এক অনুষ্ঠানে সোহিনীর সঙ্গে সম্পর্ক গাঢ় হয় শোভনের। এরপর সোহিনীর জন্মদিনে শহরের বাইরে অভিনেত্রীর সঙ্গেই যান শোভন। একাধিক ঘরোয়া অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যেতে শুরু করে। মাঝে শোভন তার ও সোহিনীর একসঙ্গে ছবি দিয়ে সম্পর্কে সিলমোহর দিয়েও তা সরিয়ে দেন সামাজিক মাধ্যম থেকে। যাইহোক, এখন স্বস্তিকা ও শোভনের বিয়ে নিয়ে চর্চা তুঙ্গে। জুলাই না নভেম্বরে কবে বিয়ে করতে চলেছেন এই জুটি, তা নিয়ে কৌতূহল তুঙ্গে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

বাজতে চলেছে বিয়ের সানাই, সোহিনীর চেয়ে বয়সে কত ছোট শোভন

Update Time : ১২:৩৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪