Dhaka ০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

বড়াইগ্রামে মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে প্রাণ হারালো স্কুল ছাত্র,আশঙ্কাজনক ২জন

  • Reporter Name
  • Update Time : ০৯:১৭:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
  • ৪ Time View

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : বড় বোনের বাড়িতে বিয়ে অনুষ্ঠানে গিয়ে দুলাভাইয়ের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় আকিব হাসান (১৫)। সাথে নেয় মামাতো ও ফুপাতো ভাই সাগির আলম (৮) ও জাওয়ার হোসেন লাদেন (২০)কে। পথে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয় তিনজন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে আকিব হাসানের মৃত্যু হয়।

এর আগে নাটোরের বড়াইগ্রাম পৌরশহরের কালীবাড়ি এলাকায় সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকিব হাসান বড়াইগ্রাম পৌরসভার বাটরা গোপালপুর এলাকার আব্দুল খালেকের ছেলে ও পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ শফিউল আযম খাঁন জানান, উপজেলার ধামানিয়াপাড়ায় বোনের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গিয়ে সৌখিনতা বশে তারা মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় এবং এই দুর্ঘটনার শিকার হয়। তাদেরকে প্রথমে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে একজনের মৃত্যু হয়। আহত দুই জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

বড়াইগ্রামে মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে প্রাণ হারালো স্কুল ছাত্র,আশঙ্কাজনক ২জন

Update Time : ০৯:১৭:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪