Dhaka ০৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

৭ দিনেও জ্ঞান ফেরেনি অভিনেত্রী সীমানার

  • Reporter Name
  • Update Time : ১১:৫৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪
  • ৪ Time View

অনলাইন ডেস্ক : মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মডেল-অভিনেত্রী রিশতা লাবনী সীমানা। গত ৭ দিনেও জ্ঞান ফেরেনি এই অভিনেত্রীর। বর্তমাণে নিবীড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

জানা যায়, গেল সপ্তাহে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সীমানাকে। চিকিৎসকেরা জানান, অভিনেত্রীর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। এরপর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

সীমানার ছোট ভাই এজাজ বিন আলী জানান, গত সাতদিন ধরে আপুর জ্ঞান ফেরেনি। দুইদিন আগে মস্তিস্কে রক্তক্ষরণের কারণে সার্জারি করা হয়। এরপর থেকেই আপু আইসিউতে রয়েছে।

এর আগে রোববার (২৬ মে) সীমানার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে বলে জানান তার সাবেক স্বামী সংগীতশিল্পী পারভেজ সাজ্জাদ।

তিনি বলেন, ‘বেশ কয়েক দিন আগে থেকে শারীরিক জটিলতায় ভুগছিলেন সীমানা। এর মধ্যে হঠাৎ গত সোমবার অসুস্থ হন। বর্তমানে তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল তাঁর একটি সার্জারিও করা হয়েছে। বর্তমানে কী অবস্থা, তা এখনো কিছু বোঝা যাচ্ছে না।’

পারভেজ বলেন, ‘এখনো পর্যবেক্ষণে রেখেছেন। চিকিৎসকেরাও কিছু বলেননি। জানিয়েছেন, আরেকটু সময় লাগবে। তাঁকে এখন ভেন্টিলেশনে রাখা হয়েছে। পর্যবেক্ষণ শেষ হলে শারীরিক অবস্থা বিবেচনা করে চিকিৎসকেরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।’

সীমানার বড় ভাইয়ের স্ত্রী গণমাধ্যমকে বলেন, খুবই বাজেভাবে স্ট্রোক করেছেন সীমানা। একটি সার্জারি করা হয়েছে তার। তবে শারীরিক অবস্থার কোনো উন্নতির লক্ষণ দেখছি না। চিকিৎসকরা এখনো কিছু জানাননি। এক সপ্তাহের মতো পর্যবেক্ষণে রাখবেন তারা। এরপরই হয়তো কিছু বলবেন। আপনারা সবাই সীমানার সুস্থতার জন্য দোয়া করবেন।

সীমানা ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন। ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন তিনি। পরে নাটকেও অভিনয় শুরু করেন। কিন্তু হঠাৎ ২০১৬ সাল থেকে অভিনয়ে বিরতি। পরে জানা যায়, মা হওয়ার জন্যই এই বিরতি। দুবার মা হওয়ার কারণে তার এই দীর্ঘ বিরতি। বিরতি ভেঙে গত বছর থেকে আবার নাটকে অভিনয় শুরু করেন।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

৭ দিনেও জ্ঞান ফেরেনি অভিনেত্রী সীমানার

Update Time : ১১:৫৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪