Dhaka ০৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

শিল্পী সমিতি নিয়ে প্রশ্ন তুললেন বর্ষা

  • Reporter Name
  • Update Time : ০৯:৩২:৪১ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪
  • ৩১ Time View

অনলাইন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে বিতর্কের শেষ নেই। বিগত কয়েক বছর ধরেই এই সমিতি কাজের থেকে বেশি আলোচনায় থাকে অভ্যন্তরীণ কোন্দল নিয়ে। সম্প্রতি আরও একবার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।

একমাস আগে দুই বছরের মেয়াদে শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরে চিত্রনায়িকা ও পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তারের রিট দায়েরের পর জয়ী সাধারণ সম্পাদক প্রার্থী ডিপজলের পদ স্থগিত করা হয়েছে।

বিষয়টি নিয়ে সময়ের সঙ্গে সঙ্গে জল ঘোলাটে হচ্ছে। শিল্পীরাও একের পর এক মন্তব্য করছেন। কেউ ডিপজলের পাশে দাঁড়াচ্ছেন। কেউ বা নিপুণের সমালোচনায় মেতেছেন।

এরই মধ্যে শিল্পী সমিতির চলমান ইস্যু নিয়ে মুখ খুলেছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। যেখানে শিল্পী সমিতি, শিল্পীদের কি কাজে লাগে? সেই প্রশ্ন তুলেছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে চিত্রনায়িকা বর্ষা লিখেছেন, শিল্পী সমিতি শিল্পীদের জন্য কী কাজে লাগে তা আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না। যা জানি তা আর বললাম না। পাবলিকের এখন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার দরকার নাই। মানুষের এত ধৈর্য আছে?

বর্ষার সেই স্ট্যাটাসে অনেকেই একই প্রশ্ন করেছেন নায়িকার সঙ্গে। কেউ আবার শিল্পী সমিতির চেয়ারের লোভের কথা উল্লেখ করেছেন। তাদের মতে, চেয়ার ও অর্থের লোভেই নিজেদের মাঝে এমন রেষারেষিতে জড়িয়ে পড়ছেন তারকারা।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

শিল্পী সমিতি নিয়ে প্রশ্ন তুললেন বর্ষা

Update Time : ০৯:৩২:৪১ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪