Dhaka ০২:২৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

১৭ মিলিয়ন ডলারের রোড আইল্যান্ডের বাড়িতেই বিয়ের প্রস্তুতি শুরু সুইফটের

  • Reporter Name
  • Update Time : ০৯:১৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ৩৮ Time View

[ad_1]

মার্কিন এনএফএল তারকা ট্রাভিস কেলসির সঙ্গে গত ২৬ আগস্ট বাগ্‌দান সম্পন্ন করার পর থেকেই টেইলর সুইফট ভক্তদের একটাই প্রশ্ন—কখন বিয়ে? অবশেষে সেই জল্পনার ইতি টেনে জানা গেছে, ২০২৬ সালের গ্রীষ্মেই বিয়ের প্রস্তুতি শুরু করেছেন এই তারকা জুটি।

মার্কিন অনলাইন গণমাধ্যম ইউএস সান-কে ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শুরুতে ইতালিতে ডেস্টিনেশন ওয়েডিংয়ের পরিকল্পনা থাকলেও তা থেকে সরে এসেছেন তাঁরা। পরিবর্তে সুইফট নিজের ১৭ মিলিয়ন ডলারের রোড আইল্যান্ডের বিলাসবহুল বাড়িকেই বিয়ের ভেন্যু হিসেবে সাজাচ্ছেন। ইতিমধ্যে বাড়ির আঙিনায় নতুন করে বাগান তৈরি ও পরিমার্জনের কাজ শুরু হয়েছে।

সূত্র বলছে, সুইফট চান তাঁর বিয়ের অনুষ্ঠান ফুলে ফুলে ভরে উঠুক। অতিথিদের জন্য লাল গোলাপের তোড়া উপহার দেওয়ার পরিকল্পনাও করেছেন গ্র্যামিজয়ী এই পপ আইকন। একজন ঘনিষ্ঠ বন্ধু বলেন, ‘ছোটবেলা থেকেই টেইলর স্বপ্ন দেখতেন ফুলের সমুদ্রে নিজের বিয়ে করার।’

বিয়ের প্রস্তুতি আরও পরিণতি পেয়েছে ব্রাইডসমেড বাছাইয়ের মধ্য দিয়ে। দীর্ঘদিনের বন্ধু সেলেনা গোমেজ ও জিজি হাদিদকে ব্রাইডসমেড হিসেবে নির্ধারণ করেছেন সুইফট। শুরুতে সীমিত পরিসরে আয়োজনের কথা ভাবলেও এখন তা বদলে বড়সড় অনুষ্ঠানের দিকে ঝুঁকেছেন তিনি। জানা গেছে, অন্তত ৩০০ অতিথিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে।

সুইফটের ঘনিষ্ঠ একটি সূত্রের ভাষ্য, ‘সুইফট আয়োজন নিয়ে দ্বিধায় ছিলেন। তবে শেষ পর্যন্ত বুঝেছেন, জীবনের এমন বড় মুহূর্ত ছোট করে উদ্‌যাপন করার কোনো মানে নেই।’

Bangla Photocard Generatorv3.7
Tag :
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

১৭ মিলিয়ন ডলারের রোড আইল্যান্ডের বাড়িতেই বিয়ের প্রস্তুতি শুরু সুইফটের

Update Time : ০৯:১৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫