Dhaka ০১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

পপুলার চয়েজ অ্যাওয়ার্ড পেল ‘সাইয়ারা’

  • Reporter Name
  • Update Time : ০৯:২২:২৬ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ২৪ Time View

[ad_1]

চলতি বছরের জুলাইয়ে মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে মোহিত সুরির বহুল আলোচিত ছবি ‘সাইয়ারা’।
এখন পর্যন্ত ৫৭৯ কোটি রুপির ব্যবসা করে এটি ২০২৫ সালের তৃতীয় সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে। দেশ-বিদেশের বাজার মাতানোর পর এবার মিলল আন্তর্জাতিক স্বীকৃতি।

সম্প্রতি ইয়েলোস্টোন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘পপুলার চয়েজ’ পুরস্কার পেয়েছে ছবিটি। যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী অক্ষয় বিধানি ও নির্মাতা মোহিত সুরি।

পুরস্কার হাতে নিয়ে অক্ষয় বিধানি বলেন, ‘ধন্যবাদ ইয়েলোস্টোন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে—এটি “সাইয়ারা”-র প্রথম পুরস্কার, তাই আমাদের জন্য মুহূর্তটি খুবই বিশেষ।’ ক্যারিয়ারের দুই দশক পূর্তিতে পুরস্কার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন পরিচালক মোহিত সুরিও। তাঁর ভাষায়, ‘এটি নিঃসন্দেহে আমার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ এক সংযোজন।’

নবাগত দুই শিল্পী আহান পান্ডে ও অনীত পাড্ডা অভিনীত ছবিটির গল্প আবর্তিত হয়েছে বাণী ও কৃষকে কেন্দ্র করে। সম্পর্ক ভাঙনের পর বাণীর নতুন করে উঠে দাঁড়ানোর সংগ্রাম, আর অন্যদিকে ক্ষোভে-জ্বলে থাকা উঠতি গায়ক কৃষের স্বপ্নপথ—এই দ্বন্দ্ব-নির্ভর দুই জীবনের ধাক্কা-ধাক্কিতেই গড়ে ওঠে সিনেমার কাহিনি।

এক পত্রিকায় চাকরি শুরুর প্রথম দিনই বাণীর মুখোমুখি হয় বদমেজাজি কৃষ কাপুরের। স্বজনপ্রীতির কারণে প্রতিভা প্রকাশের সুযোগ না পাওয়ায় ক্ষিপ্ত কৃষ নিজের ব্যান্ড সদস্যদের সঙ্গেও বিবাদে জড়ায়। ভাগ্যের ফেরে বাণী ও কৃষ আবারও কাছাকাছি আসে, যদিও শুরুতে তা কেবল প্রয়োজনের তাগিদেই। কিন্তু ধীরে ধীরে সম্পর্ক ঘনীভূত হতে থাকলে এক কঠিন সত্য এসে তাদের জীবন ও গল্পকে নতুন মোড় দেয়।

শেষ পর্যন্ত কী হয়—তা জানতে হলে দেখতে হবে ‘সাইয়ারা’। এই ছবিতেই রাতারাতি পরিচিতি পেয়েছেন আহান পান্ডে ও অনীত পাড্ডা।

সূত্র: ইন্ডিয়াডটকম

Bangla Photocard Generatorv3.7
Tag :
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

পপুলার চয়েজ অ্যাওয়ার্ড পেল ‘সাইয়ারা’

Update Time : ০৯:২২:২৬ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫