Dhaka ০২:২১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

পুত্রসন্তানের মা-বাবা হলেন ক্যাটরিনা ও ভিকি

  • Reporter Name
  • Update Time : ০৩:০৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • ১৮ Time View

[ad_1]

বলিউডে সুখবর- সন্তানের মা-বাবা হলেন তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। শুক্রবার সকালে একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ বিবৃতির মাধ্যমে খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তারা।

তাদের বিবৃতিতে বলা হয়েছে, “আমাদের জীবনে আনন্দের উপলক্ষ এসেছে। ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে আমরা আমাদের পুত্রসন্তানকে স্বাগত জানাই।”

চলতি বছরের শুরু থেকেই ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর বলিউড অঙ্গনে ঘুরছিল। লন্ডনে মায়ের কাছে দীর্ঘ সময় অবস্থান, শুটিং থেকে বিরতি ও তীর্থস্থানে যাওয়া- এসব থেকেই জল্পনা আরও বাড়ে।

গত সেপ্টেম্বর নিজের কিছু ছবি প্রকাশ করে ক্যাটরিনা লিখেছিলেন, “আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু করতে যাচ্ছি। এত ভালোবাসায় ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ।”

২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় রাজকীয় আয়োজনে বিয়ের পিঁড়িতে বসেছিলেন ক্যাটরিনা ও ভিকি। বিয়ের পর থেকে তাদের প্রেম, একান্ত মুহূর্ত ও সংবাদমাধ্যমের আলোচনার কেন্দ্রবিন্দু হওয়া ছবিগুলো বারবার শিরোনাম হয়েছে।

আজ সেই তারকা দম্পতি এক থেকে দুই নয়, দুই থেকে তিন- পরিবারে এলো নতুন অতিথি, বাড়ল সুখ-আনন্দের পরিধি।

Bangla Photocard Generatorv3.7
Tag :
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

পুত্রসন্তানের মা-বাবা হলেন ক্যাটরিনা ও ভিকি

Update Time : ০৩:০৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫