Dhaka ০২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

বিশ্বমঞ্চে ভারতীয় গল্পকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে ‘হীরামন্ডী’

  • Reporter Name
  • Update Time : ১১:১০:৫২ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ১৮ Time View

[ad_1]

স্ট্রিমিং দুনিয়ায় ইতিহাস গড়ে ভারতীয় নির্মাতা সঞ্জয় লীলা বানসালি। তাঁর নির্মিত ‘হীরামন্ডী: দ্য ডায়মন্ড বাজার’ নেটফ্লিক্সে মুক্তির পর শুধু ভারতেই নয়, বিশ্বব্যাপী দর্শকদের মন জয় করে নিয়েছে। সাংস্কৃতিক দ্যুতি, জমকালো প্রোডাকশন ডিজাইন ও আবেগঘন গল্প- সব মিলিয়ে এটি হয়ে উঠেছে ভারতের গ্লোবাল স্টোরিটেলিংয়ের এক মাইলফলক।

নিচে তুলে ধরা হলো সিরিজটির পাঁচটি দিক, যেখানে ‘হীরামন্ডী’ ছাপিয়ে গেছে পুরোনো সব সীমানা—

১. নেটফ্লিক্সে রেকর্ড ভাঙা অভিষেক

মুক্তির প্রথম সপ্তাহেই ৪৫ লাখ ভিউ ছুঁয়ে নেটফ্লিক্সের গ্লোবাল টপ-১০ (নন-ইংলিশ) তালিকায় জায়গা করে নেয় সিরিজটি।

৪৩টির বেশি দেশে ট্রেন্ডিং হওয়া এই শো দ্বিতীয় সপ্তাহে দর্শকসংখ্যা বাড়িয়ে ৮৫ লাখ ভিউ ছাড়িয়ে যায়।
ভারতীয় কোনো সিরিজের ক্ষেত্রে- এটি অভূতপূর্ব সাফল্য।

২. বানসালির আড়ম্বরের বিশ্বজয়

সোনালী সেট, কাব্যময় নাচ, শৌখিন পোশাক- প্রতিটি ফ্রেম যেন বড় পর্দার জাদুতে ভরপুর। হলিউডের ব্লকবাস্টারদের সমকক্ষ ভিজ্যুয়াল ভাষা দেখিয়ে ভারতীয় সৌন্দর্যকেই সামনে এনেছেন পরিচালক।

৩. ভারতীয় আবেগের সার্বজনীন ভাষা

ব্রিটিশবিরোধী লাহোর- ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, ক্ষমতা ও টিকে থাকার লড়াইয়ের গল্প।

দেশ-সংস্কৃতি ভেদে ভিন্ন হলেও এই মানবিক আবেগ বিশ্বদর্শকের হৃদয়ে সাড়া ফেলেছে। পাশাপাশি ভারতীয় ইতিহাসের এক কম পরিচিত অধ্যায়কেও সামনে এনেছে সিরিজটি।

৪. তারকার অভিনয়ে গভীর গল্প বলার ক্ষমতা

মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, রিচা চাড্ডা, অদিতি রাও হায়দারির মতো তারকাদের শক্তিশালী অভিনয়—
চরিত্রগুলোকে করেছে জীবন্ত।

ড্রামাটিক টানটান উত্তেজনা, গান ও নাচ- সব মিলিয়ে সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা তৈরি করেছে বিশ্বজুড়ে।

৫. ভারতীয় অরিজিনাল কনটেন্টের নতুন যুগ

ব্যাপক সাফল্যের পর নেটফ্লিক্স দ্রুত ‘হীরামন্ডী সিজন-২’ ঘোষণার মাধ্যমে বুঝিয়ে দিয়েছে- গ্লোবাল প্ল্যাটফর্মে ভারতীয় কনটেন্টের সম্ভাবনা অনন্ত।

নতুন সিজনে দেশভাগ-পরবর্তী ভারতকে কেন্দ্র করে গল্প এগোবে বলে জানা গেছে। সারা বিশ্বের দর্শকদের আগ্রহ এখন সেদিকেই।

সূত্র: ডিএনএ

Bangla Photocard Generatorv3.7
Tag :
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

বিশ্বমঞ্চে ভারতীয় গল্পকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে ‘হীরামন্ডী’

Update Time : ১১:১০:৫২ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫