Dhaka ০২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

প্রথমবারের মত বাংলাদেশের প্রেক্ষাগৃহে ইন্দোনেশিয়ান ছবি

  • Reporter Name
  • Update Time : ১০:৫৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ১৯ Time View

[ad_1]

‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’  সিনেমার একটি দৃশ্য

প্রথমবারের মতো বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল ইন্দোনেশিয়ান চলচ্চিত্র। জনপ্রিয় ভৌতিক গল্পের ছবি ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’ এখন দেখা যাচ্ছে দেশের বৃহত্তম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায়।

এ বছরের জুলাই মাসে ইন্দোনেশিয়ায় মুক্তি পাওয়া ছবিটি দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলে। মুক্তির পর এটি শুধু ইন্দোনেশিয়াই নয়, বিশ্বের বিভিন্ন দেশেও ছড়িয়ে পড়ে এবং প্রশংসা অর্জন করে।

স্টার সিনেপ্লেক্স এবার সেই আলোচিত ছবিটিই বাংলাদেশি দর্শকদের জন্য নিয়ে এসেছে।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা যেভাবে হলিউডের ছবি পরিবেশকের মাধ্যমে আনি, এটাও তেমনভাবেই এনেছি। কিছুদিন আগে আমরা জাপানের একটি চলচ্চিত্র এনেছিলাম। এবার প্রথমবারের মতো ইন্দোনেশিয়ার ছবি প্রদর্শন করছি।’

তিনি আরও বলেন, ‘এই ছবিটি বিশ্বব্যাপী ভালো সাড়া ফেলেছে। বিশেষ করে ভৌতিক গল্পে ইন্দোনেশিয়ার কাজ এখন বেশ প্রশংসিত হচ্ছে। শত শত বছর ধরে তাদের সমাজে জিন, কালো জাদু, অভিশাপের মতো বিষয়গুলো সংস্কৃতির অংশ—এই চলচ্চিত্রেও তেমন কিছুই উঠে এসেছে।’

‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’ ছবিটি নির্মাণ করেছেন হাদ্রা দায়েং রাতু। এতে অভিনয় করেছেন ইউনিতা সিরেগার, দিন্দা কান্যদেবীসহ আরও অনেকে। ছবিটি কানাডার ফ্যান্টাসিয়া উৎসবে পুরস্কারও জিতেছে।

মেসবাহ উদ্দিন আরও জানান, স্টার সিনেপ্লেক্স ভবিষ্যতে দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্রও আনার পরিকল্পনা করছে। তিনি বলেন, ‘বাংলাদেশে এখন কোরিয়ান সিনেমা ও গানের ভক্ত অনেক বেড়েছে। দর্শকের সেই আগ্রহ মাথায় রেখে আমরা ভবিষ্যতে কোরিয়ান ছবিও প্রদর্শনের পরিকল্পনা করছি।’

Bangla Photocard Generatorv3.7
Tag :
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

প্রথমবারের মত বাংলাদেশের প্রেক্ষাগৃহে ইন্দোনেশিয়ান ছবি

Update Time : ১০:৫৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫