Dhaka ০২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রজনীকান্তের ‘জেলার ২’ দিয়ে তামিল সিনেমায় বিদ্যার অভিষেক

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ২১ Time View

[ad_1]

বলিউডের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী বিদ্যা বালান এবার তামিল সিনেমায় অভিষেক করতে যাচ্ছেন রজনীকান্তের বহুল প্রতীক্ষিত ছবি ‘জেলার ২’ -এর মাধ্যমে। ছবিতে প্রধান খল চরিত্রে দেখা যাবে তাঁকে। তিনি অভিনয় করবেন মিঠুন চক্রবর্তীর বড় মেয়ের ভূমিকায়।

২০২৬ সালে মুক্তির অপেক্ষায় থাকা ‘জেলার ২’-এ আবারও ‘টাইগার’ মুথুভেল পান্ডিয়ানের চরিত্রে ফিরছেন সুপারস্টার রজনীকান্ত। আগের কিস্তির অভিনেতা যোগী বাবু, রম্যা কৃষ্ণান ও শিবা রাজকুমারও থাকছেন সিক্যুয়েলে। প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বও পরিচালনা করছেন নেলসন দিলীপকুমার।

সিক্যুয়েলে নতুনভাবে যুক্ত হয়েছেন এস জে সুর্য, সুরাজ ভেঞ্জারামুড এবং বলিউডের বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী।
সর্বশেষ খবর অনুযায়ী, বিদ্যা বালানও এই ছবিতে পুরোপুরি তামিল সিনেমায় অভিষেক করছেন। এর আগে তিনি সংক্ষিপ্ত চরিত্রে দেখা গিয়েছিলেন ২০১৯ সালের ‘নেরকোন্ডা পারভাই’ ছবিতে, যা অমিতাভ বচ্চন অভিনীত হিন্দি চলচ্চিত্র ‘পিঙ্ক’-এর রিমেক।

প্রযোজনা সংশ্লিষ্ট সূত্র ‘হিন্দুস্তান টাইমস’কে জানিয়েছে, বর্তমানে ছবির চেন্নাই অংশের শুটিং চলছে। আগামী জানুয়ারির মধ্যে ছবিটি পোস্ট-প্রোডাকশনে যাবে। চেন্নাই শিডিউল শেষে গোয়ায় আরও দুই মাসের শুটিং হবে বলে জানা গেছে।

সম্প্রতি কেরালার শুটিং শেষ করে চেন্নাই বিমানবন্দরে দেখা যায় রজনীকান্তকে। সেখানেই তিনি জানান, ‘জেলার ২’ মুক্তি পাবে ২০২৬ সালের জুনে। যদিও গণমাধ্যমের একটি অংশ দাবি করেছে, তিনি নাকি সুনির্দিষ্ট তারিখ- ১২ জুন- উল্লেখ করেছেন। তবে রজনীকান্তের টিমের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, অভিনেতা শুধু ‘জুন ২০২৬’ বলেছেন, অডিও কেটে যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল ধারণা ছড়িয়েছে।

Bangla Photocard Generatorv3.7
Tag :
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রজনীকান্তের ‘জেলার ২’ দিয়ে তামিল সিনেমায় বিদ্যার অভিষেক

Update Time : ০৭:৪৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫