Dhaka ০২:২২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন ডন!

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ২৬ Time View

[ad_1]

নায়ক শালমান শাহ ও খল নায়ক ডন

ঢাকাই সিনেমার খল অভিনেতা ডন অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘ তিন দশক ধরে নানা বিতর্ক ও অভিযোগের ভার বহন করে চলা এই অভিনেতা জানিয়েছেন, এবার তিনি জীবনের এই যন্ত্রণার অবসান চান।

ডন গণমাধ্যমকে বলেন, সবাই বলছে আমি নাকি পালিয়ে বেড়াচ্ছি। ৩০ বছর পালাইনি, এখন পালাব কেন? আমি বাসাতেই আছি। ভাবছি, দু-এক দিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করব। কারণ ৩০ বছর ধরে যন্ত্রণা ভোগ করছি। এর একটা সুরাহা হওয়া দরকার।

নব্বইয়ের দশকে কিংবদন্তি নায়ক সালমান শাহর সঙ্গে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া ডনের জীবন পাল্টে যায় সালমান শাহর মৃত্যুর পর। তিনি বলেন, যে চলচ্চিত্র ভালোবেসে ঘর ছেড়েছি, সালমান শাহর সঙ্গে কাজের সুযোগ পেয়েছিলাম। কিন্তু সালমানকে ভালোবেসেই আমার ক্যারিয়ার ধ্বংস হয়েছে। আজও ঘুরে দাঁড়াতে পারিনি।

ক্ষোভের সুরে ডন আরও বলেন, সালমানকে ভালোবাসার যন্ত্রণা আর সইতে পারছি না। আমিও মানুষ, আমারও তো বাঁচতে ইচ্ছে করে। সালমানকে ভালোবেসে অনেকে আত্মহত্যা করেছে, আমি করিনি—এটাই কি আমার অপরাধ?

তিনি আরও যোগ করেন, উপরে একজন আছেন, তিনি সব দেখেন। একদিন সত্য প্রকাশ হবেই, তবে আমি সেদিন দেখে যেতে পারব কিনা জানি না।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মারা যান সালমান শাহ। প্রায় তিন দশক পর আদালতের নির্দেশে তার অপমৃত্যুর মামলা হত্যা মামলা হিসেবে গ্রহণ করেছে পুলিশ।

গত ২০ অক্টোবর রমনা থানায় সালমান শাহর মামা আলমগীর কুমকুম হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হককে।

এছাড়া আরও ১০ জনের নাম উল্লেখ রয়েছে। তারা হলেন- প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, আবদুস সাত্তার, সাজু ও রিজভী আহমেদ ফরহাদ।

Bangla Photocard Generatorv3.7
Tag :
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন ডন!

Update Time : ০৮:৪৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫