Dhaka ০১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

আগেভাগেই জন্মদিন উদযাপন, নিজেই নিজেকে শুভেচ্ছা জানালেন পরীমণি

  • Reporter Name
  • Update Time : ১২:৩৩:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ২২ Time View

[ad_1]

নিজেই নিজেকে শুভেচ্ছা জানালেন পরীমণি

শুক্রবার (২৪ অক্টোবর) ছিলো চিত্রনায়িকা পরীমণির জন্মদিন। ঢালিউডে আসার পর থেকে তিনি বেশ জাঁকজমকভাবে জন্মদিন উদযাপন করে আসছিলেন। তবে গত তিন বছর ধরে একেবারেই ঘরোয়া পরিবেশে কেটেছে তার বিশেষ দিনটি।

কিন্তু এবার একটু ভিন্নতা এনেছেন পরী। জন্মদিনের চার দিন আগেই কেক কেটে উদযাপন করেছেন দিনটি। আর জন্মদিনের আসল দিনে ফেসবুকে নিজেই নিজেকে শুভেচ্ছা জানিয়েছেন এই জনপ্রিয় নায়িকা।

ফেসবুকে নিজের বিশেষ দিন উপলক্ষে পরীমণি লেখেন— “এ জীবন শুধু বেঁচে থাকার চেয়ে বাঁচা জীবন উদযাপন করাই শ্রেয়। জীবনের আনন্দ, বেদনা, দুঃখ, কষ্ট, সুখ, ভালোবাসা—সব কিছু নিয়েই আজকের এই জীবন।” পোস্টের শেষে নিজেকেই শুভেচ্ছা জানান তিনি।

এর আগে ফেসবুকে একগুচ্ছ ছবি প্রকাশ করে ভক্তদের মনে করিয়ে দেন জন্মদিনের কথা। এবারের জন্মদিনে দেশে থাকছেন না বলে আগেভাগেই কেক কেটে উদযাপন করেছেন পরী। সেই সময় তার পাশে ছিলেন অর্ক নামে এক ব্যক্তি।

ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় জল্পনা—অর্ক কে? তার সঙ্গে পরীর সম্পর্ক কী? পরবর্তীতে আরেকটি পোস্টে বিষয়টি স্পষ্ট করেন পরীমণি।

তিনি লিখেছেন, অর্ক একজন মেকআপ আর্টিস্ট, যিনি ঢাকায় একাই থাকেন এবং তাদের বাসাও একই এলাকায়। পরী জানান, “ও খুব ভালো রান্না করে। মাঝে মাঝে খাবার আদান-প্রদান হয় আমাদের মধ্যে। দিন দিন ও আমার কাছে খুব আহ্লাদি হয়ে গেছে। আমার কাছে ১২ মাস ওর ছোট ছোট অনেক আবদার থাকে। তেমনি এক আবদারে ওর বাসায় যেতে হয়েছিল আমাকে। গিয়ে দেখি এই অবস্থা।”

পোস্টে অর্ককে ‘ভাই’ সম্বোধন করে ধন্যবাদ জানান পরীমণি। সঙ্গে যুক্ত করেন একটি ভালোবাসার ইমোজি, আর লেখেন—“এটাই এবারের জন্মদিনের প্রথম উদযাপন।”

২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় আত্মপ্রকাশ করেন পরীমণি। সর্বশেষ তিনি অভিনয় করেছেন অনম বিশ্বাসের ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এ। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তার নতুন সিনেমা ‘ডোডোর গল্প’।

Bangla Photocard Generatorv3.7
Tag :
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

আগেভাগেই জন্মদিন উদযাপন, নিজেই নিজেকে শুভেচ্ছা জানালেন পরীমণি

Update Time : ১২:৩৩:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫