Dhaka ০২:২১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

পূর্ণিমার বিচ্ছেদের গুঞ্জন

  • Reporter Name
  • Update Time : ০৯:৩০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ২৫ Time View

[ad_1]

চিত্রনায়িকা পূর্ণিমা ও তাঁর স্বামী আশফাকুর রহমানকে নিয়ে সম্প্রতি বিনোদন অঙ্গনে নতুন করে গুঞ্জন উঠেছে। ২০২২ সালে বেসরকারি চাকরিজীবী আশফাকুরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জনপ্রিয় এই তারকা। তিন বছরের দাম্পত্য জীবনে তাঁদের নিয়ে কোনো বিতর্ক শোনা না গেলেও গত এক সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়া ও চলচ্চিত্র পরিসরে আলোচনা তুঙ্গে।

শিল্প অঙ্গনের বহুজন দাবি করছেন- পূর্ণিমা ও আশফাকুরের সম্পর্কের মধ্যে নাকি দূরত্ব তৈরি হয়েছে। এমনকি বিচ্ছেদ পর্যন্ত হয়ে গেছে- এমন কথাও কানাঘুষায় ভাসছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকদিন ধরে এই দম্পতির যুগল ছবি অনুপস্থিত।

এরই মধ্যে পূর্ণিমার ফেসবুকের একটি পোস্ট আলোচনায় আরও আগুন জ্বালিয়েছে। সেখানে তিনি লেখেন-
“মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ।”

কাকে উদ্দেশ্যে করে এ বক্তব্য, তা নিয়ে ভক্ত ও নেটিজেনদের মধ্যে চলছে নানান ব্যাখ্যা-বিশ্লেষণ।

তবে বুধবার সন্ধ্যায় পূর্ণিমা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন। তিনি স্বামী আশফাকুর রহমানের হাত ধরে একটি রেস্তোরাঁয় তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। অনেকেই মনে করছেন- এই ছবির মাধ্যমে গুঞ্জনের জবাব দিয়েছেন অভিনেত্রী।

তবে বিচ্ছেদ বা দাম্পত্য নিয়ে পূর্ণিমা কিংবা আশফাকুর কেউই এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি।

নব্বইয়ের দশকের শেষ দিকে ঢালিউডে অভিষেক হয় পূর্ণিমার। ২০২১ সালের ডিসেম্বর মাসে মুক্তি পেয়েছিল তাঁর অভিনীত সর্বশেষ ছবি। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ চলচ্চিত্র দুটি।

Bangla Photocard Generatorv3.7
Tag :
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

পূর্ণিমার বিচ্ছেদের গুঞ্জন

Update Time : ০৯:৩০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫