Dhaka ০২:২১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

কাজল-টুইঙ্কেলের সম্পর্ক ভঙ্গে ‘সমর্থন’ নিয়ে বিতর্ক

  • Reporter Name
  • Update Time : ০৪:১২:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • ২১ Time View

[ad_1]

বলিউড অভিনেত্রী কাজল ও টুইঙ্কেল খন্না বর্তমানে যৌথভাবে সঞ্চালনা করছেন অ্যামাজন প্রাইমের সেলিব্রিটি টক শো ‘টু মাচ উইথ কাজল এন্ড টুইঙ্কেল’। শোর সাম্প্রতিক পর্বে করা তাদের এক মন্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন এই দুই তারকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই পর্বে অতিথি ছিলেন চলচ্চিত্র নির্মাতা কারণ জোহর এবং অভিনেত্রী জাহ্নবী কাপুর। শোর ‘দিস অর দ্যাট’ সেগমেন্টে প্রশ্ন করা হয়- শারীরিক বিশ্বাসঘাতকতা নাকি মানসিক বিশ্বাসঘাতকতা-কোনটি বেশি অগ্রহণযোগ্য?

এ সময় জাহ্নবী কাপুর স্পষ্টভাবে জানান, দু’ধরনের বিশ্বাসঘাতকতাই অগ্রহণযোগ্য। কিন্তু কারণ জোহর, কাজল এবং টুইঙ্কেল মত দেন যে, শারীরিক প্রতারণা ‘মাফ’ করা যেতে পারে, তবে মানসিক প্রতারণা নয়। এমনকি টুইঙ্কেল বলেন, “রাত গেল তো কথা গেল।”

এই মন্তব্য ছড়িয়ে পড়ার পরই কাজল ও টুইঙ্কেলের বিরুদ্ধে ‘প্রতারণাকে স্বাভাবিক করা’ এবং অবিশ্বাসকে বৈধতা দেওয়ার চেষ্টা করার অভিযোগ তুলে নেটিজেনরা তীব্র প্রতিক্রিয়া দেখান।

কেউ কেউ মন্তব্য করেন, “এটাই প্রমাণ করে, তারা নিজেরাই সম্পর্কের প্রতারণার অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন।” একজন মন্তব্য করেন, “এভাবে প্রতারণাকে মেনে নেওয়া দুঃখজনক।” আরেক জন মন্তব্য করেন, “এ ধরনের কথা বলার মানে তারা নিজেদের সম্পর্কের ক্ষত মেনে নিয়েছে।”

তবে এসব মন্তব্যের কোনো প্রমাণ নেই, এবং কাজল-অজয় দেবগন কিংবা টুইঙ্কেল-অক্ষয় কুমার দম্পতির পক্ষ থেকেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

‘টু মাচ উইথ কাজল এন্ড টুইঙ্কেল’-এর নির্মাতা বানিজে এশিয়া। প্রতি বৃহস্পতিবার রাত ১২টায় অ্যামাজন প্রাইম ভিডিওতে শোর নতুন পর্ব প্রকাশিত হয়। শোর আগের পর্বগুলোতে অতিথি হয়েছেন আমির খান ও সালমান খান, বরুণ ধাওয়ান ও আলিয়া ভাট, অক্ষয় কুমার ও সাইফ আলি খান, গোভিন্দা ও চাঙ্কি পান্ডে।

সূত্র: ডিএনএ ইন্ডিয়া

Bangla Photocard Generatorv3.7
Tag :
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

কাজল-টুইঙ্কেলের সম্পর্ক ভঙ্গে ‘সমর্থন’ নিয়ে বিতর্ক

Update Time : ০৪:১২:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫