Dhaka ০২:২২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

‘স্কুইড গেম’ অভিনেতার নাম ভাঙিয়ে ৪ কোটি টাকার প্রতারণা

  • Reporter Name
  • Update Time : ১০:০৬:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • ২০ Time View

[ad_1]

সংগৃহীত ছবি

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা ও ‘স্কুইড গেম’ সিরিজের তারকা লি জং জে-এর নাম ভাঙিয়ে প্রতারণার শিকার হয়েছেন ৫০ বছর বয়সী এক নারী। অনলাইন প্রতারকরা তার কাছ থেকে ৫০ কোটি দক্ষিণ কোরিয়ান ওয়ান (বাংলাদেশি টাকায় প্রায় ৪ কোটি ২৪ লাখ) হাতিয়ে নিয়েছে।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম জে টিবিসি জানায়, সামাজিক মাধ্যমে লি জং জে-এর ভক্ত হিসেবে যোগাযোগের মাধ্যমে প্রতারণা শুরু হয়। ভুয়া অ্যাকাউন্ট থেকে অভিনেতার কৃত্রিম ছবি ব্যবহার করে প্রতারকরা দাবি করে, তারা আসলেই লি জং জে এবং নিয়মিত ভক্তদের সঙ্গে যোগাযোগ করেন।

ধীরে ধীরে প্রতারকরা ওই নারীর আস্থা অর্জন করে। ‘হানি’, ‘ডার্লিং’ ইত্যাদি স্নেহসূচক শব্দ ব্যবহার করে ঘনিষ্ঠতা বাড়ায়। পরে দেখা করার অজুহাতে ৬ মিলিয়ন ওয়ান দাবি করা হয়। ছয় মাসের মধ্যেই একাধিকবার অর্থ হাতিয়ে নেয় প্রতারক চক্রটি।

প্রতিবেদনে আরও বলা হয়, কে-পপ ও কে-ড্রামা ভক্তদের মধ্যে এরকম অনলাইন প্রতারণা এখন ঘন ঘন ঘটছে। পরিচালনা সংস্থাগুলো এসব কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।

তবে লি জং জে-এর পক্ষ থেকে এখনো এই নির্দিষ্ট ঘটনার বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।

এদিকে লি জং জে শিগগিরই ‘নাইস টু নট মিট ইউ’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। সেখানে তার বিপরীতে থাকছেন ‘দ্য গ্লোরি’ তারকা লিম জি ইয়ন। ‘স্কুইড গেম’-এর মাধ্যমে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাওয়ার পর তিনি হলিউডে পা রাখেন ‘দি অ্যাকোলাইট’ ছবির মাধ্যমে। সম্প্রতি সৌদি আরবের এক অনুষ্ঠানে তাকে ইউটিউবার মিস্টার বিস্ট ও বলিউড অভিনেতা শাহরুখ খান-এর সঙ্গে দেখা গেছে।

Bangla Photocard Generatorv3.7
Tag :
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

‘স্কুইড গেম’ অভিনেতার নাম ভাঙিয়ে ৪ কোটি টাকার প্রতারণা

Update Time : ১০:০৬:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫