Dhaka ০২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

সানি লিওনের সঙ্গে কাজ নিয়ে আক্ষেপ করেছিলেন আসরানি

  • Reporter Name
  • Update Time : ০৬:১৯:২২ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ২৩ Time View

[ad_1]

বলিউডের কিংবদন্তি কৌতুক অভিনেতা আসরানি সোমবার ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দীর্ঘ অভিনয়জীবনে ৩০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। ‘শোল, ‘চুপকে চুপকে’, ‘নেমক হারাম’, ‘হেরা ফেরি’, ‘মালামাল উইকলি’ ও ‘ধমাল’- প্রতিটি ছবিতেই তিনি দর্শকের হাসির খোরাক জুগিয়েছেন।

তবে জীবনের শেষদিকে এক সাক্ষাৎকারে নিজের এক ছবিকে নিয়ে গভীর অনুশোচনা প্রকাশ করেছিলেন এই অভিনেতা। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত প্রাপ্তবয়স্ক কমেডি ছবি ‘মাস্তিজাদে’তে কাজ করার অভিজ্ঞতা স্মরণ করে আসরানি বলেছিলেন, “আমি জানতামই না ছবিটা এমনভাবে তৈরি হবে। এটি ভয়ানক, জঘন্য। এই ছবিতে কাজ করায় আমি লজ্জিত।”

মিলাপ মিলন জাভেরি পরিচালিত ‘মাস্তিজাদে’ ছবিতে সানি লিওন দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন। সহ-অভিনেতা হিসেবে ছিলেন তুষার কাপুর ও বীর দাস। ছবিটিতে আরও অভিনয় করেন আসরানি, শাদ রণধাওয়া, সুরেশ মেনন, সুষমিতা মুখার্জি ও বিবেক বসওয়ানি। ৩০ কোটি রুপিতে নির্মিত এই চলচ্চিত্রটি বক্স অফিসে ৩৩ কোটি রুপি আয় করে কেবলমাত্র নিজের খরচ তুলতে সক্ষম হয়।

২০১৬ সালে পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে আসরানি বলেছিলেন, “মেহমুদ সাহেব প্রথমে দ্ব্যর্থবোধক সংলাপের প্রচলন করেছিলেন, কিন্তু তখনও সেটা সীমার মধ্যে ছিল। এখনকার ছবিগুলোয় তা অশ্লীলতায় পরিণত হয়েছে- সবকিছুই পোশাক খুলে ফেলার পর্যায়ে নেমে এসেছে।”

তিনি আরও যোগ করেছিলেন, “আমি কখনোই দ্ব্যর্থবোধক সংলাপ বলিনি। কারণ আমি বিশ্বাস করি, ভারতীয় দর্শক পরিবারকেন্দ্রিক মানুষ। তারা একসময় এসব অশ্লীল কমেডি থেকে মুখ ফিরিয়ে নেবে।”

সূত্র: ডিএনএ ইন্ডিয়া

Bangla Photocard Generatorv3.7
Tag :
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

সানি লিওনের সঙ্গে কাজ নিয়ে আক্ষেপ করেছিলেন আসরানি

Update Time : ০৬:১৯:২২ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫