Dhaka ০২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

নাতির কাছ থেকে কায়দা শিখছেন মিশা সওদাগর

  • Reporter Name
  • Update Time : ১০:০১:০২ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ২২ Time View

[ad_1]

মিশা সওদাগর। ছবি : সংগৃহীত

রুপালি পর্দায় খলনায়কের চরিত্রে দর্শকদের মন জয় করা অভিনেতা মিশা সওদাগর বাস্তব জীবনে সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ। ধর্মীয় চর্চা, বিনয় ও মানবিক মূল্যবোধে অনুপ্রাণিত জীবনযাপনই তাঁকে করে তুলেছে অনন্য।

সোমবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নাতি রাফসানের সঙ্গে একটি ছবি শেয়ার করেন মিশা সওদাগর। ছবিতে দেখা যায়, সামনে খোলা একটি আরবি বই, পাশে নাতি—দেখে অনেকে ভেবেছিলেন মিশা নাতিকে আরবি পড়াচ্ছেন। কিন্তু ক্যাপশনে দেখা গেলো উল্টো গল্প।

তিনি লেখেন, “চোখ যা দেখে, সব সময় তা সঠিক নাও হতে পারে। এই ছবি দেখে সবাই মনে করবেন আমি আমার নাতি রাফসানকে আরবি পড়াচ্ছি। আসলে আমার নাতিই আমাকে কায়দা পড়াচ্ছে! এটা সত্যি ঘটনা। কুরআনুল কারিম নিজে পড়ুন এবং অপরকে পড়তে সাহায্য করুন।”

অভিনেতার এই বিনয়ী ও হৃদয়স্পর্শী বার্তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকে মন্তব্যে লিখেছেন, “এটাই আসল শিক্ষা,” আবার কেউ লিখেছেন, “মিশা ভাই বাস্তব জীবনেও অনুপ্রেরণা।”

ধর্মীয় ও নৈতিক বার্তা ছড়িয়ে দিতে মিশা সওদাগর প্রায়ই এমন পোস্ট করেন। ভক্তদের অনুপ্রেরণা জোগাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত থাকেন তিনি।

উল্লেখ্য, সম্প্রতি হাঁটুর অস্ত্রোপচারের পর সুস্থ আছেন মিশা সওদাগর। ২০১৬ সালে ‘মিসড কল’ সিনেমার শুটিংয়ের সময় পায়ে গুরুতর আঘাত পান তিনি, পরে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান। বর্তমানে তিনি নতুন কয়েকটি সিনেমার কাজে যুক্ত আছেন।

Bangla Photocard Generatorv3.7
Tag :
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

নাতির কাছ থেকে কায়দা শিখছেন মিশা সওদাগর

Update Time : ১০:০১:০২ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫