Dhaka ০২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

মুক্তি পেল জয়া আহসানের ‘ফেরেশতে’

  • Reporter Name
  • Update Time : ০২:১৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • ২৪ Time View

দীর্ঘ তিন বছর অপেক্ষার পর শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত সিনেমা ‘ফেরেশতে’। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম।

সিনেমাটি মূলত সমাজের প্রান্তিক মানুষের জীবনের গল্প। এই গল্পে আছে- সংগ্রাম, বঞ্চনা, টিকে থাকার লড়াই ও মানবিকতার অদম্য শক্তি। নির্মাতা সিনেমাটির শুটিং করেছেন একেবারে বাস্তব লোকেশনে। যেখানে আলো-ঝলমল সাজসজ্জার পরিবর্তে ধরা দিয়েছে নিখাদ বাস্তবতা।

সিনেমাটিতে জয়া আহসানকে দেখা যাবে এক সুবিধাবঞ্চিত নারীর চরিত্রে, যিনি প্রতিকূল পরিস্থিতির মাঝেও সাহস আর শক্তি নিয়ে লড়াই করেন।

চরিত্রটি সম্পর্কে জয়া আহসান বলেন, ভালো লাগছে সিনেমাটি আজ মুক্তি পাচ্ছে। এটি অন্যরকম গল্পের সিনেমা। এতে আমাদের দেশের প্রান্তিক মানুষের ভেতরে যে অদম্য সাহস রয়েছে, সেই সত্যিকারের চরিত্রকেই আমি পর্দায় ফুটিয়ে তুলতে চেয়েছি। শুটিংটা ছিল ভীষণ চ্যালেঞ্জিং। তবে, পুরো টিমের সহযোগিতায় কাজটি সুন্দরভাবে শেষ করতে পেরেছি। আমার বিশ্বাস, দর্শকদের ভালো লাগবে।

সিনেমাটিতে জয়া আহসানের স্বামীর চরিত্রে অভিনয় করেছেন সুমন ফারুক। আরও আছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু, শাহীন মৃধা, শিশুশিল্পী সাথী প্রমুখ।

২০২২ সালে নির্মাণ শেষে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে ‘ফেরেশতে’। স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, ব্লকবাস্টারসহ ৬টি হলে আজ থেকে দেখা যাবে সিনেমাটি।

Bangla Photocard Generatorv3.7
Tag :
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

মুক্তি পেল জয়া আহসানের ‘ফেরেশতে’

Update Time : ০২:১৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫