Dhaka ০৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

শান্তাকে হোটেলে ডাকিনি, তাকে চিনিই না— বললেন রাজীব

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৪:১২ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • ২২ Time View

অনলাইন ডেস্ক : গত ২৮ জুলাই বাংলাদেশি সন্দেহে ভারতের কলকাতায় গ্রেপ্তার হন মডেল শান্তা পাল। বিক্রমগড়ের একটি ফ্ল্যাট থেকে তাকে আটক করে কলকাতা পুলিশ।

গ্রেপ্তারের পর থেকেই বিষয়টি ঘিরে ব্যাপক চর্চা শুরু হয়েছে। তার দাবি অনুযায়ী শোনা যায়, ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২১’-এর প্রতিযোগী ছিলেন এই মডেল; টালিউডের অনেকের সঙ্গে নাকি ওঠাবসা ছিলো তার। এরই মধ্যে শোনা গেল এই মডেলকে নিয়ে এক বিস্ফোরক খবর।

শান্তা অভিযোগ মতে ভারতীয় গণমাধ্যমের খবর, টালিউড পরিচালক রাজীব কুমার বিশ্বাস তাকে কু-প্রস্তাব দিয়েছিলেন; হোটেলে দেখা করতে বলেছিলেন পরিচালক। বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যমের মুখে পড়েন রাজীব। বললেন, ‘আমিও শুনেছি। শান্তা নামের এক নারী বলেছেন আমি নাকি হোটেলে ডেকেছি। কিন্তু এই ভদ্রমহিলাকে আমি চিনিই না। কারণ, ২০২২ সালে প্রথম বাংলাদেশে কাজ করতে যাই আমি। আর ওর দাবি ২০১৯-এ আমি ছবিতে অভিনয়ে সুযোগ করে দেওয়ার কথা বলেছি।’

পরিচালক এও বলেন, ‘এটা বড় সমস্যা। আমার নামে অনেক ভুয়া প্রোফাইল রয়েছে; যে কারণে অনেকেই ভেবে বসেন আমার সঙ্গে কথা বলছেন। কী করে যে কেউ ভুল ফাঁদে পা দিয়ে ফেলে সেটাই বুঝতে পারি না।’

এদিকে বাংলাদেশে বেশ কিছু ছবি তৈরির কথা চলছে রাজীবের; কলকাতাতেও আবার সেই পুরনো দিনের মশলাদার বাণিজ্যিক ছবি তৈরির ইচ্ছা রয়েছে পরিচালকের।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

শান্তাকে হোটেলে ডাকিনি, তাকে চিনিই না— বললেন রাজীব

Update Time : ০৮:৫৪:১২ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫