Dhaka ০৫:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

সিকান্দার সিনেমায় সালমানের নায়িকা হলেন রাশমিকা

  • Reporter Name
  • Update Time : ১০:৩৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪
  • ২৮ Time View

অনলাইন ডেস্ক : ২০২৫ সালের ঈদে ‘সিকান্দার’ নিয়ে হাজির হচ্ছেন বলিউড ভাইজান সালমান খান। এই সিনেমায় প্রথমবারের মতো তার বিপরীতে কাজ করবেন দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা।

প্রযোজনা প্রতিষ্ঠান নাদিয়াদওয়ালা গ্র‍্যান্ডসন আজ বৃহস্পতিবার সকালে ‘সিকান্দার’ সিনেমার নায়িকা হিসেবে রাশমিকার নাম ঘোষণা দিয়েছে। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তারা।

পোস্টটি শেয়ার করে রাশমিকা লিখেছেন, ‘অনেক দিন ধরেই পরবর্তী কাজের কথা অনেকই জানতে চেয়েছেন এবং এখানেই চমক!! সিনেমাটির অংশ হতে পেরে আমি সত্যিই কৃতজ্ঞ এবং সম্মানিত বোধ করছি।’

প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা সালমানের দীর্ঘদিনের বন্ধু। এ প্রযোজকের ‘জুড়ওয়া’, ‘হার দিল জো পেয়ার করেগা’, ‘মুঝসে শাদি করোগি’, ‘জানেমান’ ও ‘কিক’-এর মতো আলোচিত সিনেমায় অভিনয় করেছেন সালমান। কিক মুক্তির প্রায় এক দশক পর আবার এক হলেন এ অভিনেতা-প্রযোজক জুটি।

অন্যদিকে ‘গুডবাই’ সিনেমা দিয়ে বলিউডে পা রেখেছিলেন রাশমিকা। এরপর তাকে দেখা গেছে ‘মিশন মজনু’-তে। তবে সবশেষ ‘অ্যানিমেল’ সিনেমা সব রেকর্ড ভেঙ্গে দিয়েছে। বলিউডেও তাকে জনপ্রিয়তা এনে দিয়েছে।

২০২৫ সালের ঈদে মুক্তি পাবে সিকান্দার। ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা জানিয়েছে, এ সিনেমা হতে যাচ্ছে সাজিদ নাদিয়াদওয়ালার প্রতিষ্ঠানের সবচেয়ে বড় বাজেটের সিনেমা। শুধু তা-ই নয়, বলিউডের অন্যতম বড় বাজেটের সিনেমার তালিকায় থাকবে এটি।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

সিকান্দার সিনেমায় সালমানের নায়িকা হলেন রাশমিকা

Update Time : ১০:৩৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪