Dhaka ০২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

ম্যাচ হারের পর জরিমানাও গুনতে হচ্ছে দিল্লি অধিনায়ককে

  • Reporter Name
  • Update Time : ০৮:০৯:১৮ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • ১৫ Time View

অনলাইন ডেস্ক : চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রীতিমতো উড়ছিল দিল্লি ক্যাপিটালস। নিজেদের প্রথম চার ম্যাচের সবকটিতেই জিতে পয়েন্ট টেবিলের নেতৃত্বে ছিল অক্ষর প্যাটেলের দল। তবে গতকাল আসরে প্রথমবার হারের স্বাদ পেয়েছে তারা।

দলের হারের পর দুঃসংবাদ পেলেন অক্ষর। তাকে ১২ লাখ রুপি জরিমানা করেছে লিগ কতৃপক্ষ। মূলত স্লো ওভার রেটের কারণে এই শাস্তির মুখে পড়েছেন দিল্লির অধিনায়ক।

অরুণ জেটলি স্টেডিয়ামে গতকাল রোববার আইপিএল আচরণবিধির ২.২২ ধারা ভেঙেছেন অক্ষর। আইপিএল আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, মৌসুমে প্রথমবার ওভার-রেটে পিছিয়ে থাকলে সেই দলের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা করা হয়।

এবারের মৌসুমে প্রথমবার এই অপরাধ করেছেন অক্ষর। তাই নূন্যতম শাস্তি পাচ্ছেন তিনি। পরবর্তী ম্যাচগুলোতে যদি একই ভুল করেন, তাহলে বাড়বে তার জরিমানার অঙ্ক।

আইপিএলের এবারের আসরে স্লো ওভার রেটের কারণে জরিমানা করাটা ঘটনা এটাই প্রথম নয়। চলতি মৌসুমে এর আগে একই অপরাধে জরিমানা গুনেছেন মুম্বাইয়ের হার্দিক পান্ডিয়া, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর রজত পাতিদার এবং রাজস্থান রয়্যালসের রিয়ান পারাগ ও সাঞ্জু স্যামসন।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

ম্যাচ হারের পর জরিমানাও গুনতে হচ্ছে দিল্লি অধিনায়ককে

Update Time : ০৮:০৯:১৮ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫