Dhaka ০২:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

আবারও দুঃসংবাদ পেল বাংলাদেশ

  • Reporter Name
  • Update Time : ০৬:২৯:২৮ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • ১১ Time View

অনলাইন ডেস্ক : গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে এক জয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছিল বাংলাদেশ। দশম স্থান থেকে নয়ে উঠে এসেছিল টাইগাররা। এবার না খেলেই ফের দশে নেমে গেছে মেহেদী হাসান মিরাজের দল। পাকিস্তানের বিপক্ষে জয়খরা কাটানোর দিনে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে ওয়েস্ট ইন্ডিজের।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ডিএল মেথডে সালমান আঘা-হাসান আলীদের ৫ উইকেটে হারিয়েছে শাই হোপের দল। ২০১৯ সালের পর এই প্রথম পাকিস্তানের বিপক্ষে জিতল ক্যারিবীয়রা। এর মধ্য দিয়ে এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছে ক্যারিবীয়রা।

ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে পাকিস্তানেরও অবনমন হয়েছে এক ধাপ, তাদের পাঁচে ঠেলে শ্রীলঙ্কা উঠে গেছে চারে। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলের রেটিং পয়েন্ট ছিল ৭৭, তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়েছিলেন মেহেদী হাসান মিরাজরা। ক্যারিবিয়ানদের পয়েন্ট এখন ৭৮। সিরিজের শেষ ওয়ানডেতে পাকিস্তানের কাছে যদি তারা হেরেও যায় তবু একই অবস্থান বহাল থাকবে।

১০২ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তান পাঁচে ও ১০৩ রেটিং পয়েন্ট নিয়ে চারে আছে শ্রীলঙ্কা। আইসিসির দলীয় ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষ তিনে যথারীতি অবস্থান করছে ভারত, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া।

আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের জন্য র‌্যাঙ্কিং গুরুত্বপূর্ণ। র‍্যাঙ্কিংয়ের সেরা ছয় দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। বাকি ছয় দল ঠিক হবে বাছাইপর্বের ভিত্তিতে। টুর্নামেন্টটি যৌথভাবে আয়োজন করার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা

আবারও দুঃসংবাদ পেল বাংলাদেশ

Update Time : ০৬:২৯:২৮ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫