Dhaka ০২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

‘রাফিনিয়া কথায় সিংহ, খেলায় বিড়াল’

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
  • ১৭ Time View

অনলাইন ডেস্ক : বিশ্বকাপ বাছাইপর্বের লড়াইয়ে গত বুধবার ব্রাজিলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে আলবিলেস্তেরা। লাতিন দুই জায়ান্টের ম্যাচের আগে আলোচনায় ছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। আর্জেন্টিনাকে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তিনি এখন তোপের মুখে। এবার টিওয়াইসি স্পোর্টসের অনুষ্ঠান ‘প্রেসিও আলতা’য় প্যানেলিস্ট হিসেবে এসে রাফিনিয়াকে নিয়ে ঠাট্টা করেছেন ব্রাজিলিয়ান সাংবাদিক হেদের।

ম্যাচের আগে ‘রোমারিও টিভি’ পডকাস্টে রাফিনিয়া বলেছিলেন, ‘আমরা ওদের গুঁড়িয়ে দেব। কোনো সন্দেহ নেই। একদম গুঁড়িয়ে দেব মাঠের ভেতরে, দরকার পড়লে মাঠের বাইরেও।’

মাঠের পারফরম্যান্সে কথার কোনো ছাপ রাখতে পারেননি রাফিনিয়া। তাই তাকে ঠাট্টা করে টিওয়াইসির অনুষ্ঠানে হেদের বলেন, ‘রাফিনিয়ার কথা সিংহের মতো, কিন্তু খেলায় বিড়ালছানা।’

ব্রাজিলিয়ান এই সাংবাদিক রাফিনিয়া ছাড়াও দেশটির আরো দুই তারকা ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগোকে নিয়েও হাসি-ঠাট্টা করেছেন। ভিনিসিয়ুসকে তিনি বলেছেন ‘ট্রায়াথলেট’ এবং রদ্রিগোকে নাম দিয়েছেন ‘ভিটামিন সি খেলোয়াড়’।

‘ভিনি জুনিয়র হলেন ট্রায়াথলেট। কেন জানেন? কারণ, সে দৌড়ায়, সাইকেল ও সাঁতরায়।’ আর রদ্রিগোকে নিয়ে হেদের বলেছেন, ‘রদ্রিগো হচ্ছে ভিটামিন সি খেলোয়াড়। কারণ, তিনি কাউকে আঘাত করেন না।’-যোগ করেন তিনি।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

‘রাফিনিয়া কথায় সিংহ, খেলায় বিড়াল’

Update Time : ০৪:৫৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫