Dhaka ০৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

নিজেকে অভিনয় শ্রমিক বলে মনে করি: শাবনূর

  • Reporter Name
  • Update Time : ১২:৩৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪
  • ৫ Time View

অনলাইন ডেস্ক : মে দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন ঢালিউডের সাড়াজাগানো অভিনেত্রী শাবনূর। গতকাল শ্রমিক দিবসের মূল্যায়ন করে মূল্যায়ন করে তিনি লিখেছেন, ‘আমি নিজেকে একজন অভিনয়শ্রমিক বলে মনে করি। একটি সৃষ্টিশীল ভালো কাজ করতে গেলে আমাদের শিল্পীদের প্রচুর শ্রম দিতে হয়।

প্রায় সময় প্রতিকূল পরিবেশ-পরিস্থিতিতে এবং বৈরী আবহাওয়ার মধ্যে রাত–দিন আমাদের কাজ করে যেতে হয়। তাই শ্রমিকদের কষ্ট কিছুটা হলেও উপলব্ধি করতে পারি। শ্রম ও শ্রমিক ছাড়া উৎপাদন, সমৃদ্ধি সম্ভব নয়। আধুনিক বিশ্ব গঠনে তাদের অবদান অপরিসীম। তাই শ্রমিকদের অবদানকে স্বীকার করে তাদের অর্জনকে সম্মান জানাতে হবে।’

জনপ্রিয় এই অভিনেত্রী আরও বলেন, ‘মেহনতি মানুষদের অধিকার, ন্যায্য মজুরি, নিরাপদ কাজের পরিবেশ ও সামগ্রিক অবস্থার যাতে উন্নতি হয়, সেদিকে সবার বিশেষভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন। মহান মে দিবসে সব শ্রমজীবী মানুষকে আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।’

দীর্ঘ সময়ের বিরতি কাটিয়ে পর্দায় ফিরছেন ঢাকাই সিনেমার একসময়ের দাপুটে এ নায়িকা। ইতিমধ্যেই তিনি বেশ ক’টি সিনেমায় চুক্তিবদ্ধও হয়েছেন।

চয়নিকা চৌধুরীর ‘মাতাল হাওয়া’ সিনেমায় অভিনয়ের কথা রয়েছে শাবনূরের। পাশাপাশি ‘রঙ্গনা’ ও ‘এখনো ভালোবাসি’ নামে আরও দুটি সিনেমায় অভিনয়ের কথা রয়েছে জনপ্রিয় এই অভিনয়শিল্পীর।

গেল ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এফডিসিতে এসেছিলেন শাবনূর। আর তাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত ছিলেন সহকর্মীরা।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

নিজেকে অভিনয় শ্রমিক বলে মনে করি: শাবনূর

Update Time : ১২:৩৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪