Dhaka ০৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

শারীরিক হেনস্তার বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী অবনীত

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৮:০৫ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • ৫ Time View

অনলাইন ডেস্ক : বর্তমানে বলিউডে পরিচিত মুখ অভিনেত্রী অবনীত কৌর। ছোটবেলা থেকেই অভিনয় করছেন। তবে এই পর্যন্ত পৌঁছাতে বেশ কাঠখড়ও পোড়াতে হয়েছে। জনসমক্ষে এক পরিচালকের খারাপ আচরণ সহ্য করতে হয়েছিল অবনীতকে। আত্মবিশ্বাস ভেঙে চুরমার হয়ে গিয়েছিল তার। সেই ঘটনাই প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।

সেই সময়ে অবনীতের বয়স মাত্র ১১ অথবা ১২। একটি ছবিতে স্বগতোক্তি (মোনোলগ) দেওয়া হয় অভিনেত্রীকে। সেখানে নাকি কিছু কঠিন শব্দ বলতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছিল, খানিক তোতলাতে দেখেই রাগে ফেটে পড়েছিলেন পরিচালক।

অবনীত বলেছেন, ‘আমাকে খুব কঠিন একটি স্বগতোক্তি বলতে দেওয়া হয়েছিল। বেশ কিছু কঠিন শব্দ বলতে হয়েছিল। আমার বয়স তখন মাত্র ১১ বা ১২। ভয় পেয়ে গিয়েছিলাম। সংলাপটি বলতে গিয়ে থতোমতো খেয়ে যাচ্ছিলাম। তখন মাইক অন করে খুব রূঢ় ভাবে কথা বলতে শুরু করেন পরিচালক।’

পরিচালক দাবি করেছিলেন, অবনীতের দ্বারা কিছু হবে না। অভিনেত্রী বলেছেন, ‘তিনি বলেছিলেন, এই জগতে আমি কিছুই করে উঠতে পারব না। এমনকি আমাকে গালিগালাজও করেছিলেন। আমি বুঝতে পারছিলাম না, কী করব। সেটে আমার মা-বাবাও ছিলেন না।’ তবে ঘটনার পরে শুটিং সেট থেকে বেরিয়ে বাবা-মায়ের কাছে ছুটে গিয়েছিলেন অবনীত।

এখানেই শেষ নয়। শারীরিক হেনস্তার শিকারও হয়েছিলেন অবনীত। নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছিলেন তিনি। অভিনেত্রী বলেছেন, ‘নাচের মহড়ার সময়ে এটা ঘটেছিল। একজন প্রায়ই স্পর্শ করত। ঘটনাটা মাকে জানানোর পরে মা আমাকে ভালো ও খারাপ স্পর্শের মধ্যে পার্থক্য বুঝিয়েছিলেন।’

প্রসঙ্গত, ‘লাভ ইন ভিয়েতনাম’ বলে একটি ছবিতে অভিনয় করছেন অবনীত। এছাড়া টম ক্রুজের ছবি ‘মিশন ইমপসিবল-দ্য ফাইনাল রেকর্ডিং’ -এ তাকে দেখা যাবে।

Bangla Photocard Generatorv3.7

পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায়

শারীরিক হেনস্তার বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী অবনীত

Update Time : ০৮:৩৮:০৫ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫