Dhaka ০৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

স্বামীর মৃত্যুর পর নিজেকে শেষ করে ফেলতে চেয়েছিলেন অভিনেত্রী

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
  • ৪ Time View

অনলাইন ডেস্ক : বলিউড অভিনেত্রী বিদ্যা মালবাড়ে। শাহরুখ খানের ব্লকবাস্টার সিনেমা ‘চাক দে ইন্ডিয়া’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে ভক্তদের মন জয় করেছিলেন। সিনেমায় ভারত দলের অধিনায়ক ছিলেন বিদ্যা। যেখানে তার অভিনয় ছিল প্রশংসা পাওয়ার মতো।

তবে ওই সিনেমার পর আর সেভাবে নিজেকে কোনো সিনেমায় মেলে ধরতে পারেননি এই অভিনেত্রী। পেশাগত জীবনে সাফল্যের শিখরে উঠেও ব্যক্তিগত জীবন সমস্যার সম্মুখীন হয় বিদ্যা। স্বামীর মৃত্যুর পর আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের কঠিন সেই সময়ের কথা বলেছেন এই তারকা।

২০০২ সাল। অরবিন্দ সিং বাগ্গাকে বিয়ে করেছিলেন বিদ্যা। অরবিন্দ একজন পাইলট ছিলেন। বিয়ের বছরখানেকের মাথায় অভিনেত্রীর স্বামী বিমান দুর্ঘটনায় মারা যান। স্বামীর মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না বিদ্যা।

সিদ্ধান্ত নেন নিজেকে শেষ করে ফেলবেন। একটা পর্যায়ে নিয়মিত ঘুমের ওষুধ সেবন করতে শুরু করেন বিদ্যা। ধীরে ধীরে স্বাস্থ্যেরও অবনতি হতে থাকে তার।

বিদ্যা বলেন, ‘স্বামীর মৃত্যুর পর আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম স্বামী আমার কাছে আসতে পারবে না। কিন্তু, আমি তার কাছে যেতে পারি। মেডিকেল থেকে ঘুমের ওষুধ এনেছিলাম। আমার বাবা আমাকে দেখে ফেলেন ঘুমের ওষুধ খেতে। এরপর সিদ্ধান্ত নেই, বাবা-মাকে আর কষ্ট দেব না। নিজের যত্ন নেব।’

স্বামীর শোক কাটিয়ে উঠে প্রায় ৯ বছর পর আবারও বিয়ের সিদ্ধান্ত নেন বিদ্যা। এবার সঞ্জয় ডাইমাকে বিয়ে করেন তিনি। কিন্তু বিয়ের জন্য এই পরিচালককে ‘হ্যাঁ’ বলতেও নাকি দুই বছর সময় নিয়েছিলেন এই তারকা। ব্যক্তিজীবনে বর্তমানে স্বামী-সংসার নিয়েই খুশি অভিনেত্রী।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

স্বামীর মৃত্যুর পর নিজেকে শেষ করে ফেলতে চেয়েছিলেন অভিনেত্রী

Update Time : ০৫:৫৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪