Dhaka ০৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

যশোর মনিহার সিনেমা হল সিনেপ্লেক্সের যুগে পা রাখলো 

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৩:৫১ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
  • ২৫ Time View

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি : যশোরের মণিহার সিনেমা হল এখন থেকে সিনেপ্লেক্স। ডিজিটাল যুগে আরও একধাপ এগিয়ে গেলো ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটি।

দক্ষিণ এশিয়ার মধ্যে মণিহার প্রেক্ষাগৃহ ছিল দ্বিতীয়তম। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে সিনেমাপ্রেমীদের জন্য দেশের বৃহৎ সিনেমা হল মণিহার আনলো নতুনত্ব। শুক্রবার১৫ নভেম্বর  সকাল সোয়া দশটায় সিনে কমপ্লেক্সের দ্বিতীয়তলায় ফিতা কেটে সিনেপ্লেক্সের উদ্বোধন ঘোষণা করেন এস ইসলাম অ্যান্ড সন্স এর পরিচালক নেহাল নাদির।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর মণিহার সিনেমা হলের স্বত্ত্বাধিকারী জিয়াউল ইসলাম মিঠু, ব্যাবস্থাপক ফারুক হোসেন ও তোফাজ্জেল হোসেন।

মনিহার সিনেপ্লেক্সের উদ্বোধনটি যশোরের সিনেমা অঙ্গনে এক নতুন যুগের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে। যেখানে দর্শকরা শুধু সিনেমা নয়, বরং এক ভিন্ন ধরনের বিনোদনের অভিজ্ঞতা পাবেন। সিনেমার প্রতি যশোরবাসীর আগ্রহ ও ভালোবাসা এক নতুন মাত্রায় বৃদ্ধি পাবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

প্রথম দিনে সকাল সাড়ে দশটায় প্রদর্শিত হয় সাকিব খান অভিনিত ছবি ‘দরদ’। ৬৬ আসন বিশিষ্ট আধুনিক সর্বশেষ প্রযুক্তির সিলভার স্ক্রিনে ডলবি স্যারাউন্ড সাউন্ড সিস্টেমে এ সিনেপ্লেক্সে সিনেমা উপভোগ করছেন দর্শকরা।

যশোরে ১৯৮৩ সালের ৮ ডিসেম্বর জনি সিনেমা প্রদর্শনের মধ্য দিয়ে ১৪শ’ ৩০ আসন নিয়ে যাত্রা শুরু করে মণিহার প্রেক্ষাগৃহ। এবার তাতে লাগলো নতুনত্বের ছোঁয়া।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

যশোর মনিহার সিনেমা হল সিনেপ্লেক্সের যুগে পা রাখলো 

Update Time : ০৯:৩৩:৫১ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪