Dhaka ০৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নজরুলের পথসভা

  • Reporter Name
  • Update Time : ১০:২৬:১২ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪
  • ১৮ Time View

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন দাখিল শেষে নেতাকর্মীদের সাথে পথসভা করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ নজরুল ইসলাম।

রবিবার দুপুরে অনলাইনে মনোনয়নপত্র দাখিল শেষে বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম তার ব্যাক্তিগত রাজনৈতিক কার্যালয়ে নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সংক্ষিপ্ত পথসভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

নজরুল ইসলাম বক্তব্যে বলেন, দীর্ঘদিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্ব পালন করেছি। তাছাড়া দলীয় মনোনয়ন পেয়ে দু’দফায় নির্বাচিত হয়ে টানা ১০ বছর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি। এবার দলীয়ভাবে মনোনয়ন দেয়া হচ্ছেনা। এ কারনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আগামীতেও মানুষের সেবা করার সুযোগ চেয়ে পুণরায় প্রার্থী হয়েছি। আমি আপনাদের দোয়া ও অকুণ্ঠ সমর্থন প্রত্যাশা করছি। জীবনের শেষ সময়েও যেন আপনাদের সাথে পাশে থাকতে পারি। আশাকরি আপনারা আমাকে নিরাশ করবেন না।

এ সময় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কবিরুল ইসলাম আনিস, উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এড. আব্দুর রহিম, নওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মো. আলাউদ্দিন, যুবলীগ নেতা মনিরুজ্জামান মনি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নজরুলের পথসভা

Update Time : ১০:২৬:১২ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪