Dhaka ০৮:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

বদলগাছীতে নিজ ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪
  • ১৯ Time View

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে পারিবারিক কলহের জেরে অঞ্জুম নুর (১৮) নামে এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গৃহবধূর স্বামী ইমরান হোসেনকে (২৪) আটক করেছে পুলিশ।

রোববার (২১ এপ্রিল) সকালে উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের হলুদ বিহার গ্রামে এ ঘটনা ঘটে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংবাদ পেয়ে দুপুরে ১২টার দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত গৃহবধূর গলায় দাগ পাওয়া গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে তার মৃত্যু হয়েছে। মরদেহটি ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ওসি আরো বলেন- এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত গৃহবধুর স্বামী ইমরানকে আটক করা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

বদলগাছীতে নিজ ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

Update Time : ০৪:৪৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪