Dhaka ০৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

কাশিয়াডাঙ্গা থানার অভিযানে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৯:০৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
  • ৫ Time View

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সুজানগর শিল্পিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি শ্রী পলাশ কুমার নাথ ওরফে র‌্যামবো ওরফে রেমু (৩৯) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সুজানগর শিল্পিাড়ার শ্রী অমর নাথের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার মথুরডাঙ্গা এলাকার ১৮ বছর বয়সী এক কিশোরী গত ১২ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭ টায় বাসা থেকে বের হয়ে বর্ণালী মোড়ে যায়। সেখান থেকে আসামি শ্রী পলাশ ও তার এক সহযোগী সেই কিশোরীকে কৌশলে মোটরসাইকেলে তুলে প্রথমে উপ-শহর এলাকায় নিয়ে যায়। এরপর রাত সাড়ে ৯ টায় আসামিরা তাকে কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া এলাকার একটি বাগানে নিয়ে যায়। সেখানে আসামি শ্রী পলাশ তার সহযোগীর সহায়তায় সেই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে অসুস্থ অবস্থায় রাণীদিঘী কোর্ট কলেজ যাওয়ার রাস্তায় ফেলে চলে যায়। সেখান থেকে অসুস্থ অবস্থায় ঐ কিশোরী হাঁটতে হাঁটতে কোর্ট স্টেশনে গেলে সেখান থেকে এক রিকশা চালক তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। কিশোরীর বাবার উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে কাশিয়াডাঙ্গা থানায় একটি মামলা রুজু হয়।

মামলা রুজু পরবর্তীতে কাশিয়াডাঙ্গা বিভাগের অতিরিক্ত দায়িত্বে উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষন বানার্জী, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের একটি টিম আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেন। এরপর কাশিয়াডাঙ্গা থানা পুলিশের ঐ টিম আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের দেওয়া তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি শ্রী পলাশের অবস্থান শনাক্ত করে।

পরবর্তীতে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: এমরান হোসেনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: হাসানুজ্জামান ও তাঁর টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ এপ্রিল রাত সাড়ে ১১ টায় অভিযান পরিচালনা করে আসামি শ্রী পলাশকে বোয়ালিয়া থানার সুজানগর শিল্পিপাড়া এলাকায় থেকে গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

কাশিয়াডাঙ্গা থানার অভিযানে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

Update Time : ০৯:০৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪