Dhaka ০১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বিদ্যমান  আইন বাস্তবায়নে সারাদেশে বিশেষ অভিযান দিনাজপুরে উট পাখির সফল প্রজনন বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক : রাষ্ট্রপতি  মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

মারা গেছেন ‘চাঁদের আলো’ নির্মাতা নজরুল ইসলাম

  • Reporter Name
  • Update Time : ১১:০০:২২ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ৩ Time View

[ad_1]

নির্মাতা শেখ নজরুল ইসলাম

‘চাঁদের আলো’খ্যাত বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান নির্মাতা শেখ নজরুল ইসলাম মারা গেছেন। শনিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা গাজী মাহবুব ও ‘চাঁদের আলো’ চলচ্চিত্রের অভিনেত্রী রুমানা ইসলাম। গাজী মাহবুব জানান, “বরেণ্য চলচ্চিত্র পরিচালক শেখ নজরুল ইসলাম আমার ওস্তাদ। চিকিৎসাধীন অবস্থায় তিনি রাত ১১টা ৩০ মিনিটে পৃথিবী থেকে বিদায় নেন।”

রবিবার (২৩ নভেম্বর) নাটোরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।

গত ১৬ নভেম্বর তিনি মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হন। পরে তাকে ইবনে সিনা হাসপাতালের আইসিউতে রাখা হয়। ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখলেও শারীরিক উন্নতি হয়নি। শেষ পর্যন্ত শনিবার রাতে তিনি চলে যান না–ফেরার দেশে।

পরিচালকের মৃত্যুতে শোক জানিয়েছেন অভিনয়শিল্পী, নির্মাতা ও চলচ্চিত্র–সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের সদস্যরা।

১৯৩৫ সালের ৭ নভেম্বর নাটোরের কালিগঞ্জ থানার পিপরুল গ্রামে জন্ম নেওয়া শেখ নজরুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। জহির রায়হান ও খান আতাউর রহমানের সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রজীবন শুরু করেন তিনি। ১৯৭৪ সালে তার পরিচালিত প্রথম ছবি ‘চাবুক’ মুক্তি পায়। দীর্ঘ ক্যারিয়ারে তিনি তৈরি করেছেন অসংখ্য জনপ্রিয় ও সাড়া জাগানো চলচ্চিত্র।

তার নির্মিত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে—‘নদের চাঁদ’, ‘এতিম’, ‘নাগিন’, ‘মাসুম’, ‘ঈদ মোবারক’, ‘আশা’, ‘পরিবর্তন’, ‘নতুন পৃথিবী’, ‘দিদার’, ‘সালমা’, ‘বউ শাশুড়ি’, ‘কসম’, ‘বিধাতা’, ‘স্ত্রীর পাওনা’, ‘চাঁদের হাসি’, ‘চক্রান্ত’, ‘সিংহ পুরুষ’, ‘সব খতম’সহ আরও বহু চলচ্চিত্র।

পরিচালনার পাশাপাশি তিনি অভিনয়ও করেছেন। ষাটের দশকের জনপ্রিয় সিনেমা ‘সাত ভাই চম্পা’-তে অভিনয়ের মাধ্যমে রূপালি পর্দায়ও তার উপস্থিতি ছিল। এছাড়া জহির রায়হানের ‘লেট দেয়ার বি লাইট’ (অসমাপ্ত) সিনেমায় সহকারী পরিচালকের পাশাপাশি একটি চরিত্রেও অভিনয় করেন তিনি।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি

মারা গেছেন ‘চাঁদের আলো’ নির্মাতা নজরুল ইসলাম

Update Time : ১১:০০:২২ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫