Dhaka ০১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

বিতর্কে ঘেরা প্রতিযোগিতায় মিস ইউনিভার্স হলেন মেক্সিকোর ফাতিমা বশ

  • Reporter Name
  • Update Time : ০২:৩৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ৭ Time View

[ad_1]

মিস ইউনিভার্স ২০২৫ মেক্সিকোর ফাতিমা বশ

মিস ইউনিভার্স ২০২৫ হয়েছেন মেক্সিকোর ফাতিমা বশ। তবে ব্যাংককে অনুষ্ঠিত এবারের আসরটি ছিল নানা বিতর্ক ও নাটকীয় ঘটনার কেন্দ্রে। নভেম্বরের শুরুতে এক প্রচারণা অনুষ্ঠানে থাই আয়োজক নাওয়াত ইৎসারাগ্রাসিলের প্রকাশ্য তিরস্কারের পর ফাতিমা বশ মঞ্চ ত্যাগ করেন। পরবর্তীতে আয়োজকরা তাঁকে ও তার সমর্থকদের প্রতিযোগিতা থেকে বাদ দেওয়ার হুমকি দেন—যা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়।

এর ঠিক এক সপ্তাহ পর দুই বিচারক পদত্যাগ করেন। একজন বিচারক সরাসরি প্রতিযোগিতায় ‘রিগিং’ বা পূর্বনির্ধারিত ফলাফলের অভিযোগ তোলেন। যদিও আয়োজক প্রতিষ্ঠান এসব দাবি অস্বীকার করেছে।

ফাতিমার জয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ তার সাহসিকতার প্রশংসা করছেন, আবার কেউ মনে করছেন আগের বিতর্ক ঢাকতেই তাকে বিজয়ী করা হয়েছে। মন্তব্য এসেছে—“যে প্রতিবাদ করবে, সে-ই পরেরবার বিজয়ী হবে।”

এবারের প্রথম রানার-আপ হয়েছেন থাইল্যান্ডের প্রাভীনর সিং, আর তৃতীয় হয়েছেন ভেনেজুয়েলার স্টেফানি আবাসালি। শীর্ষ পাঁচে জায়গা পেয়েছেন ফিলিপাইন্স ও কোট দিভোয়ারের প্রতিনিধিরাও। প্রিলিমিনারি রাউন্ডে মিস জ্যামাইকার পড়ে যাওয়ার ঘটনাটিও ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে জানা যায়, তিনি হাসপাতালে চিকিৎসা নিলেও গুরুতর আহত হননি।

বিশ্লেষকদের মতে, থাই ও মেক্সিকান মালিকপক্ষের সাংগঠনিক দ্বন্দ্ব এবং একাধিক নেতৃত্ব পরিবর্তন প্রতিযোগিতাটিকে বেশ অস্থির করে তুলেছে। পূর্বের মালিক থাই মিডিয়া উদ্যোক্তা অ্যান জাকরাজুতাতিপের পদত্যাগের পর দায়িত্ব গ্রহণ করেন মেক্সিকোর ব্যবসায়ী রাউল রোচা। তবে নতুন নেতৃত্বের মধ্যে সমন্বয়ের ঘাটতি স্পষ্ট, যা প্রতিষ্ঠানের ভাবমূর্তিতে প্রভাব ফেলছে।

তবুও মুকুট জয়ের পর মিস ইউনিভার্স কর্তৃপক্ষ ফাতিমার প্রশংসা করে জানায়, তার “মাধুর্য, দৃঢ়তা ও উজ্জ্বল উপস্থিতিই তাকে সবার হৃদয় জয় করতে সাহায্য করেছে।”

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

বিতর্কে ঘেরা প্রতিযোগিতায় মিস ইউনিভার্স হলেন মেক্সিকোর ফাতিমা বশ

Update Time : ০২:৩৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫