Dhaka ০৮:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

শাকিব খানের ‘প্রিন্স’-এ নায়িকা তাসনিয়া ফারিণ

  • Reporter Name
  • Update Time : ০৮:২৩:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ৭ Time View

[ad_1]

বড় পর্দায় অভিষেকের পর থেকেই আলোচনায় তাসনিয়া ফারিণ। গেল ঈদে শরিফুল রাজের বিপরীতে অ্যাকশন ঘরানার সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি।

এবার শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে দেখা যাবে এই তরুণ অভিনেত্রীকে। শাকিবের নতুন ছবি ‘প্রিন্স’-এ নায়িকা হিসেবে ফারিণকে চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে সিনেমাসংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র।

চলতি সপ্তাহেই ফারিণের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হবে। ইতোমধ্যে তাঁর সঙ্গে গল্প, চরিত্র ও অন্যান্য শর্ত নিয়ে সব ধরনের আলোচনা শেষ হয়েছে বলে জানা গেছে।

নব্বই দশকের ঢাকাই আন্ডারওয়ার্ল্ডকে ঘিরে নির্মিত হচ্ছে ছবিটি। ক্রাইম, প্রেম, অ্যাকশন আর আবেগ- এই চার উপাদানের সমন্বয়ে সাজানো হয়েছে গল্প। পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। মেজবাহ উদ্দিন সুমনের গল্পে চিত্রনাট্য লিখেছেন তিনি ও লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন।

এর আগে শোনা যাচ্ছিল, ছবিটিতে নায়িকা হিসেবে থাকছেন কলকাতার ইধিকা পাল। পারিশ্রমিক নিয়ে জটিলতা তৈরি হওয়ায় সে আলোচনা আর এগোয়নি। ফলে ‘প্রিন্স’-এ প্রধান নারী চরিত্রে তাসনিয়া ফারিণের নাম চূড়ান্ত হওয়ার পথ সুগম হয়।

পরিচালক সূত্রে জানা গেছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই শুরু হবে শুটিং। আগামী ঈদে মুক্তির লক্ষ্যে বাজেট, লোকেশন ও টেকনিক্যাল টিম- সব কিছুই প্রায় চূড়ান্ত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান।

ঢাকাই চলচ্চিত্রে নতুন নায়িকা হিসেবে ফারিণের দ্বিতীয় সিনেমা এবার শাকিব খানের বিপরীতে- এ নিয়ে সিনেমাপ্রেমীদের আগ্রহ আরও বেড়ে গেছে।

Bangla Photocard Generatorv3.7
Tag :

পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায়

শাকিব খানের ‘প্রিন্স’-এ নায়িকা তাসনিয়া ফারিণ

Update Time : ০৮:২৩:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫