Dhaka ০১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

ভক্তদের দাবি—‘২ হাজার কোটি রুপি লোডিং’

  • Reporter Name
  • Update Time : ০৮:৩০:২৩ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ২৪ Time View

[ad_1]

বলিউড বাদশাহ শাহরুখ খান ও পরিচালক সিদ্ধার্থ আনন্দের নতুন ছবি ‘কিং’ -এর শিরোনাম উন্মোচনের সঙ্গে সঙ্গেই যেন কাঁপিয়ে দিয়েছে ইন্টারনেট। শাহরুখ ভক্তরা মেতে উঠেছেন তাঁদের প্রিয় তারকার নতুন, ভয়ংকর এই রূপ নিয়ে। তাঁদের দাবি—‘২ হাজার কোটি রুপি লোডিং’।

আজ ২ নভেম্বর, শাহরুখ খানের ৬০তম জন্মদিনে বিশ্বজুড়ে তাঁর কোটি ভক্তের জন্য এটি যেন এক বিশেষ উপহার হয়ে এসেছে। পরিচালক সিদ্ধার্থ আনন্দ এই দিনই প্রকাশ করেন ‘কিং’-এর টাইটেল টিজার- রক্ত, প্রতিশোধ ও অ্যাকশনে ভরপুর এক জগতে শাহরুখকে এক সম্পূর্ণ নতুন অবতারে দেখানো হয়েছে সেখানে। প্রকাশের সঙ্গে সঙ্গেই ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে, আর কয়েক ঘণ্টার মধ্যেই ‘ইন্টারনেট ক্র্যাশ’ করার মতো পরিস্থিতি তৈরি হয়।

ভক্তদের কেউ কেউ একে ‘পাঠান’-এর পর বলিউডের দ্বিতীয় সর্বকালের ব্লকবাস্টার হিসেবে আখ্যা দিয়েছেন। অনেকের বিশ্বাস, ‘কিং’ সহজেই হাজার কোটি রুপির গণ্ডি পার করবে, এমনকি দুই হাজার কোটি ছুঁয়ে যাবে বিশ্বব্যাপী- যা একে ভারতের ইতিহাসে সর্ববৃহৎ চলচ্চিত্রে পরিণত করবে।

একজন ভক্ত লিখেছেন, “এর চেয়ে ভালো জন্মদিনের উপহার আর হতে পারে না। শাহরুখ প্রতিবারই আমাদের চমকে দেন। এবার তিনি নিজেই রাজা, IN AND AS KING!”

আরেকজন মন্তব্য করেন, “৬০ বছর বয়সেও শাহরুখ থেমে যাননি; বরং তিনি প্রমাণ করছেন সময়কে জয় করার নামই আসল তারকা।”

আরও একজন মজার ছলে লিখেছেন, “মানুষ জন্মদিনে মোমবাতি নিভায়, শাহরুখ খান পুরো ইন্টারনেটটাই উড়িয়ে দেন- ক্লাসিক কিং বিহেভিয়ার!”

২০২৩ সালের সুপারহিট ‘পাঠান’-এর পর ‘কিং’ ছবিটি সিদ্ধার্থ আনন্দ ও শাহরুখ খানের দ্বিতীয় যৌথ প্রকল্প। সেই ছবিটি ছিল যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সর্বাধিক আয় করা চলচ্চিত্র।

অ্যাকশন ঘরানার ছবিতে সিদ্ধার্থ আনন্দের খ্যাতি এখন আকাশচুম্বী। তাঁর পরিচালিত সফল চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘ব্যাং ব্যাং’ (২০১৪), ‘ওয়ার’ (২০১৯) এবং ‘পাঠান’ (২০২৩)।

‘পাঠান’-এর মাধ্যমে শাহরুখ খান নিজেকে পুরোপুরি একজন অ্যাকশন হিরো হিসেবে পুনর্গঠিত করেছেন। আর ‘কিং’-এর মাধ্যমে সেই অবস্থান আরও এক ধাপ উপরে ওঠার প্রত্যাশা তৈরি হয়েছে।

চলচ্চিত্রটিতে শাহরুখ খানের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে মেয়ে সুহানা খান, রানি মুখার্জি ও অভিষেক বচ্চনকে।

সূত্র: ডিএনএ ইন্ডিয়া

Bangla Photocard Generatorv3.7
Tag :
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

ভক্তদের দাবি—‘২ হাজার কোটি রুপি লোডিং’

Update Time : ০৮:৩০:২৩ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫