সবজির বাজারে দামের উত্তাপ, পুড়ছে ক্রেতার পকেট


admin প্রকাশের সময় : আগস্ট ২৪, ২০২৫, ১:৪৩ অপরাহ্ণ /
সবজির বাজারে দামের উত্তাপ, পুড়ছে ক্রেতার পকেট
আবু সালেহ সায়াদাত
রাজধানীর সবজি বাজার এখন যেন এক যুদ্ধক্ষেত্র। এই যুদ্ধের প্রতিপক্ষ হলো অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, আর সাধারণ মানুষ এখানে অসহায় সৈনিক। ৮০ থেকে ১০০ টাকার নিচে কোনো সবজি কেনা এখন যেন দুঃসাধ্য এক কাজ। রাজধানীর সবজি বাজারে যদিও আগুন লাগেনি, কিন্তু দামের উত্তাপে পুড়ছে সাধারণ ক্রেতাদের পকেট। কাঁচাবাজারের এই আগুন দামে দিশেহারা হয়ে পড়েছেন নগরীর নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ।