Dhaka ১১:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

সামাজিক মাধ্যমে প্রেম, দুই বছরে ৯ কোটি টাকা খোয়ালেন বৃদ্ধ

  • Reporter Name
  • Update Time : ০২:০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • ৫ Time View

অনলাইন ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে পাতা প্রেমের ফাঁদে পা দিয়ে গত দুই বছরে ৯ কোটি টাকা খুইয়েছেন এক বৃদ্ধ। যৌনতার প্রলোভন ও নানারকম ভয়ভীতি দেখিয়ে একটি প্রতারক চক্র তার কাছ থেকে এই বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।

সম্প্রতি সর্বস্ব হারিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই বৃদ্ধ। ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, ঘটনার সূত্রপাত ২০২৩ সালে। শার্ভি নামে এক মহিলা ওই বৃদ্ধকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। সেখান থেকেই কথাবার্তা শুরু হয়ে দু’জনের। ধীরে ধীরে গভীর হয় সম্পর্ক। শার্ভি জানান, তিনি তার স্বামীর সঙ্গে থাকেন না। সন্তানদের নিয়ে আলাদা থাকেন।

এরপরই ধীরে ধীরে সন্তানদের অসুস্থতার নাম করে তিনি বৃদ্ধর কাছ থেকে টাকা চাইতে শুরু করেন। কয়েকদিন পর, কবিতা নামে আরও এক নারী তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে শুরু করেন। তিনি নিজেকে শার্ভির পরিচিত বলে দাবি করেন। তার সঙ্গেও ক্রমে ঘনিষ্ঠতা বাড়ে বৃদ্ধের। কবিতা বিভিন্ন অশ্লীল ছবিও তাকে পাঠাতে শুরু করেন বলে অভিযোগ উঠেছে। একইভাবে আরও দুই মহিলার সঙ্গে আলাপ হয় ওই বৃদ্ধের। অভিযোগ, প্রেম এবং যৌনতার প্রলোভন দিয়ে প্রত্যেকেই নানা কারণে তার কাছ থেকে টাকা হাতিয়ে নেন।

অবশেষে বৃদ্ধ গত জুলাই মাসে পুলিশের দ্বারস্থ হন। প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, এই প্রতারণা চক্রের নেপথ্যে রয়েছে একজনই। তিনিই বিভিন্ন নামে ওই বৃদ্ধের সঙ্গে আলাপ করতেন এবং যৌনতার টোপ দিয়ে টাকা হাতিয়ে নিতেন। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

সামাজিক মাধ্যমে প্রেম, দুই বছরে ৯ কোটি টাকা খোয়ালেন বৃদ্ধ

Update Time : ০২:০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫