Dhaka ০৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত : রাষ্ট্রীয় টিভি

  • Reporter Name
  • Update Time : ০১:২২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ৯ Time View

ঢাকা, ৫ মার্চ, ২০২৬ : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করা হয়েছে। বুধবার সন্ধ্যায় তেহরানে এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

তেহরান থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ‘নজিরবিহীন জনসমাগমের সম্ভাবনা’ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টেলিভিশনের খবরে বলা হয়, ‘শহীদ ইমামের বিদায় অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। নতুন তারিখ পরে ঘোষণা করা হবে।’

সপ্তাহের শেষে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ৮৬ বছর বয়সে খামেনি নিহত হন।

বুধবার সকালে কর্তৃপক্ষ জানায়, সেদিন সন্ধ্যায় তেহরানে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান হওয়ার কথা ছিল। এরপর খামেনির মরদেহ তার জন্মস্থান পবিত্র শহর মাশহাদে দাফন করার কথা ছিল।

শনিবার থেকে তেহরানে হামলা চলছে। ক্ষেপণাস্ত্র হামলায় সামরিক ও সরকারি অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে।

তবে জানাজা স্থগিতের সঙ্গে নিরাপত্তা পরিস্থিতির কোনো সম্পর্ক আছে বলে কর্তৃপক্ষ উল্লেখ করেনি।

অনুষ্ঠানের আয়োজক সংস্থা তেহরানের ইসলামিক ডেভেলপমেন্ট কো-অর্ডিনেশন কাউন্সিলের প্রধান মোহসেন মাহমুদি রাষ্ট্রীয় টিভিকে বলেন, প্রত্যাশিত লাখো মানুষের অংশগ্রহণ এবং সে অনুযায়ী প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করার প্রয়োজনের কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সুত্র; বাসস

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা

খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত : রাষ্ট্রীয় টিভি

Update Time : ০১:২২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬