Dhaka ১১:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

বাংলাদেশের সঙ্গে যা করেছে, শ্রীলংকার সঙ্গেও সেটা করতে চায় ভারত

  • Reporter Name
  • Update Time : ০৯:০৫:১৫ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • ৫ Time View

অনলাইন ডেস্ক : কিছুদিন আগে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের বিপক্ষে সিরিজ স্থগিত করেছে ভারত। এবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজও খেলতে চাচ্ছে না তারা। সদ্য সমাপ্ত অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির পর এশিয়া কাপের আগে ক্রিকেটারদের বিশ্রামে রাখতেই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে দাবি করেছে দেশটির বেশকিছু গণমাধ্যম।

অনেকটা অযৌক্তিক কারণ দেখিয়ে বাংলাদেশের সঙ্গে সিরিজ বাতিল করেছে ভারত। টাইগারদের পরিবর্তে শ্রীলঙ্কায় আগস্টের শেষদিকে টিম ইন্ডিয়ার সাদা বলের সিরিজ খেলার কথা ছিল। এই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ছিল। তবে সেই সিরিজও বাতিল করতে চায় বিসিসিআই। ভারতীয় গণমাধ্যমের দাবি, অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির পর দলকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা বোর্ডের।

এই সিরিজ দিয়ে আবারো ভারতের দুই সিনিয়র ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলির মাঠে ফেরার কথা ছিল। তবে ভক্তদের অপেক্ষা বাড়ছে। অস্ট্রেলিয়া সফরের আগে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাচ্ছে না এই দুই ক্রিকেটারকে। কারণ টি-টোয়েন্টি সংস্করণ থেকে এরই মধ্যে অবসর নিয়েছেন তারা। এশিয়া কাপ হবে সংক্ষিপ্ত সংস্করণে।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ না খেললে এশিয়া কাপে মাঠে নামার আগে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলা হচ্ছে না ভারতের। তবে এরই মধ্যে অনুশীলন শুরু করেছেন বেশ কয়েকজন ক্রিকেটার। অধিনায়ক সূর্যকুমার যাদব ব্যক্তিগতভাবে নিজেকে ঝালিয়ে নেয়ার কাজ করেছেন। ভারতীয় গণমাধ্যমের দাবি, মেগা আসরের আগে দলকে টানা বিশ্রামে রাখতে চাইছেন কোচ গৌতম গম্ভীর। যেন দলকে ইনজুরি সমস্যার মধ্যে না পড়তে হয়।

এদিকে আসন্ন এশিয়া কাপের স্কোয়াড নির্বাচন নিয়ে মধুর সমস্যায় পড়েছে বিসিসিআই। ওপেনিং স্লটে শুভমান গিল বিবেচনায় আসায় স্কোয়াড নির্বাচন নিয়ে কিছুটা দ্বিধায় সংস্থাটি। ভারতের পাইপলাইনে সাদা বলে তিনটি জাতীয় দল গঠনের মতো ক্রিকেটার রয়েছে। সবার মধ্য থেকে সম্ভাব্য সেরা স্কোয়াড গঠন করতে চায় ভারত।

ইংল্যান্ডে ভালো করে ওপেনিং স্লটের আলোচনায় এসেছেন টেস্ট অধিনায়ক শুভমান গিল। যে কারণে কিছুটা দ্বিধায় টিম ইন্ডিয়ার নির্বাচক প্যানেল। এই সংস্করণে নিয়মিত খেলছেন সানজু স্যামসন ও অভিষেক শর্মা। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ৭৫৪ রান করেছেন শুভমান গিল। তাছাড়া যশস্বী জয়সওয়াল ও দুর্দান্ত আইপিএল কাটানো সাই সুদর্শনও এই তালিকায় আছেন।

এশিয়া কাপে ভারতের সম্ভাব্য স্কোয়াড: যশস্বী জয়সওয়াল, অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার জাদব, সানজু স্যামসন, শ্রেয়স আইয়ার, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, জিতেশ শর্মা, রিয়ান পরাগ/ওয়াশিংটন সুন্দর, আক্সার প্যাটেল, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব এবং আর্শদীপ সিং।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

বাংলাদেশের সঙ্গে যা করেছে, শ্রীলংকার সঙ্গেও সেটা করতে চায় ভারত

Update Time : ০৯:০৫:১৫ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫