Dhaka ০৯:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

৩৪ বল খেলতেই অলআউট ভারত

  • Reporter Name
  • Update Time : ০৯:২২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • ২৫ Time View

অনলাইন ডেস্ক : আগের দিনের ৬ উইকেটে ২০৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। তার সঙ্গে আর ২০ রান যোগ করতেই আজ বাকি ৪ উইকেট হারিয়েছে ভারত। প্রথম দিনে ৬৪ ওভার খেলেছিল তারা। আর আজ মাত্র ৩৪ বল খেলতে পেরেছে তারা। তাতে আড়াইশ ছোঁয়ার আগেই অলআউট হয় শুবমান গিলের দল।

ওভাল টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৬৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২২৪ রান করেছে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেছেন করুন নায়ার। ইংল্যান্ডের হয়ে ৫ উইকেট শিকার করেছেন গাস আটকিনসন।

গত দিনের দুই অপরাজিত ব্যাটার ওয়াশিংটন সুন্দর ও করুন নায়ার আজ ভারতের হয়ে আবারো মাঠে নামেন। কিন্তু সকালে ইংলিশদের বোলিং তোপে কেউই তেমন একটা সুবিধা করতে পারেননি।

গত কালের ৫২ রানের সঙ্গে আজ আর ৫ রান যোগ করতেই সাজঘরে ফেরেন নায়ার। সবমিলিয়ে ১০৯ বলে ৫৭ রান করেছেন তিনি। সুন্দর আজ যোগ করতে পেরেছেন ৭ রান। তার ব্যাট থেকে এসেছে সবমিলিয়ে ২৬ রান।

এই দুই ব্যাটারের বিদায়ের পর আর কেউ দাঁড়াতেই পারেনি। পরের দুই ব্যাটার প্রসিধ কৃষ্ণা ও মোহাম্মদ সিরাজ রানের খাতাই খুলতে পারেননি। তাতে দ্রুতই অলআউট হয় ভারত।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

৩৪ বল খেলতেই অলআউট ভারত

Update Time : ০৯:২২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫